শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Three reasons behind less attraction towards husband wife after marriage

লাইফস্টাইল | আগে যাঁকে উদ্দাম আদর, বিয়ের পর তাঁকেই লাগে সেদ্ধ আলু? সঙ্গমের মজা কমে যাওয়ার কারণ কী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ জুন ২০২৫ ১৭ : ২৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বহু ক্ষেত্রেই দেখা যায়, দাম্পত্যে প্রথমের উত্তাপ সময়ের সঙ্গে ধীরে ধীরে যেন ফিকে হয়ে আসে। অনেকেই মনে করেন, বিয়ের কয়েক বছর পর স্বামী বা স্ত্রীর মধ্যে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এই পরিবর্তনের নেপথ্যে শুধুই একঘেয়েমি নয়, রয়েছে বেশ কিছু বৈজ্ঞানিক কারণ। মনোবিজ্ঞান ও যৌন চিকিৎসা বিষয়ক গবেষকদের মতে দাম্পত্যে যৌন আকর্ষণ হ্রাস পাওয়ার তিনটি মূল কারণ রয়েছে।

১. হরমোনের ওঠানামা ও মানসিক ক্লান্তি
বিয়ের প্রথমদিকে শরীরে অক্সিটোসিন, ডোপামিন ও টেস্টোস্টেরনের মাত্রা অনেকটাই বেশি থাকে। এই হরমোনগুলি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি এবং যৌন মিলনে বড় ভূমিকা রাখে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হরমোনগুলির নিঃসরণ স্বাভাবিক হতে থাকে। একই সঙ্গে কাজের চাপ, সন্তানদের দায়িত্ব, আর্থিক উদ্বেগ—এই সব মানসিক চাপ যৌন ইচ্ছাকে দমন করে দেয়। ক্লান্ত মস্তিষ্ক সঙ্গমে আগ্রহ হারিয়ে ফেলে।

২. ‘হ্যাবিচুয়েশন’ বা অভ্যস্ত হয়ে পড়া
মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব ‘হ্যাবিচুয়েশন’। একই মানুষকে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে দেখতে দেখতে মস্তিষ্কের উত্তেজনাপ্রবণ অংশগুলি তার প্রতিক্রিয়া কমিয়ে দেয়। ফলে নতুন সম্পর্কের মতো তীব্র আকর্ষণ থাকে না। মন ও শরীর একে অপরের প্রতি অভ্যস্ত হয়ে পড়ে, ফলে যৌন উত্তেজনার ঝাঁজও কমে যায়।

৩. সংযোগের অভাব ও যোগাযোগ সমস্যা
অনেক দম্পতিই যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা করতে দ্বিধাবোধ করেন। একজনের চাহিদা অপরজন বুঝতে পারেন না। এর ফলে দূরত্ব তৈরি হয়। যৌন চাহিদা একে অপরের সঙ্গে ভাগ করে না নিলে শারীরিক সংযোগে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে মস্তিষ্ক। গবেষণায় দেখা গিয়েছে, যেসব দম্পতি যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেন, তাঁদের মধ্যে দীর্ঘদিন যৌন আকর্ষণ বজায় থাকে।

সবমিলিয়ে এই পরিবর্তন খুব একটা অস্বাভাবিক নয়। তবে এর মোকাবিলাও সম্ভব। খোলামেলা আলোচনা, মানসিক ঘনিষ্ঠতা এবং শরীর ও মনের যত্ন—এই কয়েকটি বিষয়েই লুকিয়ে রয়েছে দীর্ঘস্থায়ী দাম্পত্যে যৌনসুখের চাবিকাঠি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া