শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সদ্য কিশোরী এই কাশ্মীরি কন্যার অনন্য নজির, রেকর্ড গড়ে স্থান পেযেছেন 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড'সে, জানলে গর্ব হবে

RD | ১২ জুন ২০২৫ ২২ : ৪৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিধ্বস্ত কাশ্মীর উপত্যকায় গত এক দশক ধরে উন্নয়ণ কাজ চলছে। কাশ্মীরি যুব সমাজ, বিশেষ করে তরুণীরা- খেলাধুলা, ব্যবসা, শিল্প থেকে বিভিন্ন পেশা ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। এই ভূস্বর্গের বাসিন্দা ১৮ বছরের রুতবা শওকত। অনন্য প্রতিভার জোরে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'-এ এই তরুণী নাম জ্বলজ্বল করছে। 

রুতবা শওকত কে?
একজন দক্ষ মার্শাল আর্টিস্ট, রুতবা শওকত রাজ্য এবং জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নশিপে ৫০ টিরও বেশি পদক জিতেছেন। এক ঘন্টায় ২৫০টি কাগজের নৌকা তৈরি করে রুতবা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম তুলেছেন। তরুণীর এই দ্রুত কাগজের নৌকা বানানোর বিষয়টি বিশ্বব্যাপী রেকর্ড।

জি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে রুতবা জানিয়েছিলেন যে, কোভিড-১৯ মহামারীর সময় তাঁর শিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল। সেই ইচ্ছেই তাঁকে রেকর্ড গড়তে সহায়তা করেছে।   

রুতবা জি নিউজ-কে বলেছেন, “আমি একজন ক্রীড়াবিদ, এবং কোভিডের সময়, সমস্ত একাডেমি বন্ধ ছিল, তাই আমি শিল্পের কোঁজ শুরু করি। আমি ল্যান্ডস্কেপ আর্ট তৈরি শুরু করি এবং সেই সময়ে, আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নাম নথিভুক্ত করি। সেই মুহূর্তটিই আমি আরও বড় কিছু করার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি গিনেস বুক অফ রেকর্ডস সম্পর্কে পড়েছি, প্রক্রিয়াটি গবেষণা করেছি এবং প্রয়োগ করেছি,” 

রুতবার গৌরবের পথচলা
তরুণ পথিকৃৎ রিতবা জানিয়েছেন যে, রেকর্ড বইয়ে তাঁর নাম লেখানোর জন্য যাত্রাপথ সহজ ছিল না। কারণ তিনি রেকর্ড ভাঙার চেষ্টায় দু'বার ব্যর্থ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় পর্যায়ে সাফল্য ধরা দেয়। ইতিহাসের পাতায় তার নাম খোদাই আকারে রয়ে গেল। রুচবা বলেছেন, “গবেষণা করার সময়, আমি অরিগামি কাগজের শিল্পের সঙ্গে পরিচিত হই। সেই সময়ে এক ছেলের কথা জানতে পারি যে, সে এক ঘন্টায় ১৫০টি কাগজের নৌকা তৈরি করেছিল। তখনই আমি তাঁর রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নিই এবং আমি সফলও হয়েছিলাম। আমি এক ঘন্টায় ২৫০টি নৌকা তৈরি করে ফেলেছিলাম।” 

এর আগে, রুতবা শওকত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে টাঁই পেয়েছিলেন। কিন্তু 'গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস'এ নাম উঠলে তিনি মানুষের ভালবাসা বেশি পান। 

তবে এই পথচলা মোটেই সহজ ছিলস না। সমালোচনা তুচ্ছ করে ঐতিহ্যবাহী প্রথা ভেঙেই অনন্য এই কাশ্মীরি তরুণী। উপত্যকাজুড়ে মেয়েদের অনুকরণীয় আইকনের মর্যাদায় পেঁয়েছেন রুতবা।

‘আমার সময় নষ্ট করার’ জন্য নিন্দার ঝড়
রুতবা র দাবি, অনেকেই তাঁকে বলেছিলেন যে- তিনি কাগজের শিল্পকে আঁককড়ে ধরে আসলে সময় নষ্ট করছেন। তবে, রুতবার পরিবার সর্বদা তাঁর পছন্দগুলিকে সমর্থন করেছিল। ফলে শেষ পর্যন্ত সে গৌরবের হদিশ পায়। 

"অনেক লোক আমার সমালোচনা করেছিল এবং বলেছিল যে আমি আমার সময় নষ্ট করছি, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার পরিবারের সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। অনেক মেয়ে হয় খুব লাজুক হয় অথবা তাদের পরিবারের শাসনে আটকে থাকে, কিন্তু আমি বিশ্বাস করি তাদের স্বাধীন হওয়া উচিত। এমনকি যদি তাদের ছোট থেকে শুরু করতে হয়, তাদের সেটি করা উচিত।" তারও আরও দাবি যে, রেকর্ড পরীক্ষা করার সময়, আমি গত দশ বছর ধরে একজন ক্রীড়াবিদ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। খেলাধুলা অবিশ্বাস্যভাবে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই দৃঢ়তা প্রদান করে, শিল্প আমার মনকে সতেজ করতে সাহায্য করে।"  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া