শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১২ জুন ২০২৫ ১৫ : ৩৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: হলিউড থেকে বলিউড, বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জন্য তারকারা কত কিছুই না করেন। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে এক নতুন ও অভিনব রূপচর্চার পদ্ধতি স্যালমন মাছের শুক্রাণু দিয়ে ফেশিয়াল। শুনতে যতই অদ্ভুত লাগুক, এই পদ্ধতি এখন তারকা তো বটেই সাধারণ মানুষের মধ্যেও বিশ্বজুড়ে ভাইরাল।
এই ফেশিয়ালটি প্রথম প্রচারের আলোয় আসে ২০২৩ সালে, যখন হলিউড তারকা জেনিফার অ্যানিস্টন জানান যে তিনি এই রূপচর্চা করিয়েছেন। এর পরেই কিম কার্দাশিয়ানের মতো তারকাদের দৌলতে এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে।
তবে নাম ‘স্যালমন স্পার্ম ফেশিয়াল’ হলেও এর সঙ্গে মাছের শুক্রাণু সরাসরি মুখে মাখার কোনও সম্পর্ক নেই। বরং, এই পদ্ধতিতে স্যালমন মাছের শুক্রাণু কোষ থেকে ‘পলিনিউক্লিওটাইড’, অর্থাৎ ডিএনএ বা আরএনএ-র অংশ নিষ্কাশিত করে, মাইক্রোইনজেকশনের মাধ্যমে সেই উয়াপদান ত্বকের গভীরে প্রবেশ করানো হয়।
এর মূল উপাদান, ‘পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড’-এর কার্যকারিতা নিয়ে একাধিক গবেষণা হয়েছে এবং তার ফলাফলও চমকপ্রদ। ২০২২ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে, এই ফেশিয়াল ত্বকের সূক্ষ্ম বলিরেখা কমাতে, কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে, রোদে পোড়া দাগ সারাতে, ক্ষতচিহ্ন দূর করতে এবং ত্বকের আর্দ্রতা বাড়াতে অত্যন্ত কার্যকর।
কীভাবে কাজ করে এই ফেশিয়াল?
এই ফেশিয়ালের কার্যকারিতার মূল রহস্য লুকিয়ে রয়েছে এর কাজের ধরনে। এটির সাহায্যে ত্বকের কোলাজেন উৎপাদন ব্যবস্থা উদ্দীপিত হয় এবং নতুন রক্তনালী তৈরি হয়। বোটক্সের সঙ্গে এর মূল পার্থক্য হলো, বোটক্স যেখানে সাময়িকভাবে পেশি অবশ করে বলিরেখা মসৃণ করে, সেখানে এই ইঞ্জেকশন কোষীয় স্তরে ত্বকের স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?