বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অদ্ভূত, বিশ্বের একমাত্র এই রেল-স্টেশনেই যাত্রীদের ঢোকা-বেরনোর কোনও দরজা নেই! কোথায় জানেন?

RD | ১২ জুন ২০২৫ ১৫ : ২০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেত্যেক দেশের রেলস্টেশনেরই নির্দিষ্ট প্রবেশ এবং প্রস্থান ফটক থাকে। তবে, বিশ্বের এমনই একটি রেলস্টেশন রয়েছে যার কোনও নির্দিষ্ট প্রবেশ এবং প্রস্থান ফটক নেই। জাপানের সেরিউ মিহারাশি স্টেশন বিশ্বের সবচেয়ে অনন্য রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। এই স্টেশনের যাত্রীদের জন্য কোনও প্রবেশ এবং প্রস্থান ফটক বা গেট নেই। 

কেন সেরিউ মিহারাশি স্টেশনের কোনও প্রবেশ-প্রস্থান গেট নেই?

জাপানের সেরিউ মিহারাশি স্টেশনটি তৈরির নেপথ্যে রয়েছে মনোরম দৃষ্টিকোণ! জাপানের বিখ্যাত স্টেশনটি নিশিকি নদীর ধারে একটি পাহাড়ের ধারে অবস্থিত। তবে শুধুমাত্র ট্রেনের মাধ্যমেই সেখানে যাওয়া যায়। ২০১৯ সালে চালু হওয়া এই স্টেশনটি স্থানীয় পর্যটন প্রচার এবং ভ্রমণকারীদের ছোট্ট বিরতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। 

এই স্টেশনে কেবল কয়েক মিনিটের জন্য ট্রেন থামে। তখন যাত্রীরা বেরিয়ে এসে প্রাকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। এখানে কোনও ভিড় নেই, কোনও কোলাহল নেই, যেদিকেই তাকানো যায় সেদিকেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা যায়, প্রাণভরে প্রশ্বাস নেওয়া যায়। এ যেন অপার শান্তির জায়গা। 

অতএব এটা বোঝা যায় যে, স্টেশনটি যাত্রীদের প্রবেশ বা প্রস্থানের জন্য তৈরি করা হয়নি বরং একটি সংক্ষিপ্ত বিরতির জন্য তৈরি করা হয়েছিল। সেই কারণেই এই স্টেশনে কোনও প্রবেশ বা প্রস্থান গেট নেই। 

সমালোচকরা কেন সেরিউ মিহারাশি স্টেশনের সমালোচনা করেন?

জাপানের এই অতি সুন্দর স্টেশনে সকলে মুগ্ধ হননি। স্টেশনটি তৈরি করতে প্রায় ১১ কোটি ইয়েন খরচ হয়েছিল। কিন্তু প্রতি বছর ১,০০০ এরও কম লোক এই স্টেশন পরিদর্শন করেন। সমালোচকদের মতে, কোটি কোটি অর্থ খরচ করে সেরিউ মিহারাশি স্টেশন তৈরি তাই শুধু অর্থের অপচয়। 

তবুও, যেসব পর্যটর ট্রেনে করে ব্রমণের মাঝে কিছুক্ষণের জন্য সেরিউ মিহারাশি স্টেশনে নামেন তাঁরা অতি দ্রুত চলমান এই পৃথিবীতে নীরবতার একটি বিরল মুহূর্ত অনুভব করতে পারেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া