মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ জুন ২০২৫ ১৪ : ১০Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ কথায় আছে মাছে-ভাতে বাঙালি। বঙ্গরসনায় নিদেনপক্ষে একটুকরো মাছ হলেই একথালা ভাত উঠে যায়। বাংলার মানুষ মাছপ্রেমী হলেও মাছ নির্বাচনে কিন্তু বেশ খুঁতখুঁতে। ইলিশ, রুই, কাতলা, পাবদা —এইসব মাছের চাহিদা বাংলার হেঁশেলে বরাবরই এগিয়ে থাকে। যেখানে বেশ কিছু পুষ্টিকর সামুদ্রিক মাছ বিশেষ করে যেগুলোর তীব্র গন্ধ থাকে সেগুলো অনেক সময়ই উপেক্ষিত হয়। সেই তালিকায় রয়েছে ভোলা ভেটকি। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, এই মাছ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং লিভারের স্বাস্থ্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমানে অল্প বয়সেই শরীরে ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হৃদরোগের মতো জটিল অসুখ হানা দিচ্ছে। যা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে তরুণ তুর্কিদের কপালে। আর এই সব শারীরিক সমস্যাতেই উপকারী ভোলা ভেটকি। গবেষণা বলছে, ভোলা ভেটকি মাছের মধ্যে রয়েছে অসাধারণ ঔষধিগুণ। ভারতের উপকূলীয় জলে বসবাসকারী এই সামুদ্রিক মাছের তীব্র গন্ধের জন্য যতই উপেক্ষিত হোক, এটি এই ক্রনিক রোগগুলোর বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক।
পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজের অধ্যাপক-গবেষকরা এক যৌথ গবেষণা চালান। বেলদা কলেজের অধ্যাপক কৌশিক দাসের নেতৃত্বে, গবেষণাটি ২০১৭-১৮ সালে শুরু হয়েছিল এবং এতে অধ্যাপক শ্রাবন্তী পেইন, জয়শ্রী লাহা এবং সঞ্জয় দাস, সুপ্রিয়া ভৌমিক এবং সায়ান পান্ডার মতো ছাত্র গবেষকদের অবদান রয়েছে।
অধ্যাপক শ্রাবন্তী পেইন ব্যাখ্যা করেছেন যে নিয়মিত ভোলা ভেটকি খেলে রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমে। গবেষণায় সামুদ্রিক খাবার খেয়েছেন এমন মানুষদের মধ্যে জয়েন্টে ব্যথা এবং ঋতুস্রাবে স্বস্তির মতো লক্ষণ দেখা গিয়েছে। উপকূলীয় অঞ্চলের ১২৪ জনের উপর করা গবেষণায় অনুযায়ী, যারা সামুদ্রিক খাবার খেয়েছেন তাঁদের মধ্যে মাত্র তিন বা চারজনের ডায়াবেটিস ছিল। অন্যদিকে, যাঁরা মিষ্টি জলের মাছ খেয়েছেন তাঁদের প্রায় ৩০ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।
গবেষকরা ইঁদুরের ওপর আরও এক ধাপ পরীক্ষা চালান। কিছু ইঁদুরকে নিয়মিত চিনিযুক্ত খাবারের পাশাপাশি ভোলা ভেটকি খাওয়ানো হয়। এতেও চমকে দেওয়া ফল মিলেছে। এই ইঁদুরদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। তাই এই মাছ হাইপারগ্লাইসেমিয়ার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম বলেই মনে করেন গবেষকরা।
অধ্যাপক শ্রাবন্তী পাইন তাঁর এই যুগান্তকারী গবেষণার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস ২০২৩-এ সম্মানিত হন। গবেষকরা বিশ্বাস করেন, ভবিষ্যতে ভোলা ভেটকির সক্রিয় উপাদানকে আলাদা করে ক্যাপসুল আকারে তৈরি করলে ডায়াবেটিসের চিকিৎসায় বড় পরিবর্তন আসতে পারে। মাছটির গন্ধ যতই অনেকের কাছে অসহনীয় হোক, এর স্বাস্থ্যের উপকারিতা কিন্তু গবেষকদের বেশ ভাবাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?