শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মধ্যরাতে বেপরোয়া গতিতে ছুটছে গাড়ি, পরপর পুলিশকর্মীকে ধাক্কা, প্রাণ গেল মহিলা পুলিশের 

AG | ১২ জুন ২০২৫ ১৩ : ৫৮Arya Ghatak

 


আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা পাটনায়। প্রাণ গেল এক মহিলা পুলিশকর্মীর। আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হতবাক সকলে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার মধ্যরাতে পাটনার অটল সড়কে গাড়িটি প্রায় ৯০ কিমি/ঘন্টা বেগে চলছিল। কিন্তু মাঝপথেই হঠাৎ গাড়িটির গতি পরিবর্তন হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে চেকপয়েন্টে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মীকে ধাক্কা দেয় গাড়িটি। কয়েকজন পুলিশকর্মী প্রাণে বাঁচতে তড়িঘড়ি পালিয়ে যান। ঘটনায় প্রাণ হারান এক মহিলা পুলিশকর্মী। আরও তিনজন গুরুতর জখম হন৷ 

নিহত পুলিশকর্মীর নাম, কোমল। তিনি বিহারের নালন্দার বাসিন্দা ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তটি‌। দেখা গেছে, একটি কালো রঙের গাড়ি একবার গতি কমিয়ে পরক্ষণেই আবার দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। স্থানীয় চেকপয়েন্টে থাকা বেশ কয়েকজন পুলিশকর্মীকে ধাক্কা দিচ্ছে। 

দেশে বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় দুর্ঘটনা অস্বাভাবিক নয়। ৮ জুন রবিবার, পাঞ্জাবের লুধিয়ানার গিয়াসপুরায় একটি দ্রুতগতি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ১০ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়। রবিবার লখনউতেও, ইতাউঞ্জা থানা সীমানায় লখনউ-সীতাপুর সড়কের মধ্যবর্তী নির্মাণস্থলে একটি গাড়ি তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই আট মাস বয়সি এক শিশুর মৃত্যু হয় এবং তার মা সহ অন্য একজন গুরুতর আহত হন। ৭ জুন, হরিয়ানার ফরিদাবাদে জাতীয় সড়ক-১৯-এ একটি দ্রুতগতি গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা দিয়েছে। তিনজন মারা গেছেন ও পাঁচজন গুরুতর আহত হন। 
পুলিশ গাড়িতে থাকা দু'জনকে গ্রেপ্তার করেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া