শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১২ জুন ২০২৫ ১৩ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: নারী ক্ষমতায়নে জোর। বড় পরিকল্পনা কেন্দ্রের। ২০২৯ সাধারণ নির্বাচনে লোকসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ বাস্তবায়ন করতে চায় কেন্দ্র।
জাতীয় রাজনীতিতে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণের জন্যই ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তড়িঘড়ি নারীশক্তি বন্ধন আইনটি পাশ করানো হয়েছিল। মহিলা উন্নয়নের স্বার্থে সেই আইনের পাশে দাঁড়িয়েছিল বিরোধী শিবিরও। কিন্তু ২০২৪ লোকসভায় ওই বিল কার্যকর করা হয়নি। কিন্তু কেন্দ্র এবার টার্গেট করছে ২০২৯ লোকসভা নির্বাচনে নতুন সংরক্ষণ ব্যবস্থা চালু করার।
প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে বিলটি পাশ হয়েছিল। ওই বিল অনুযায়ী, দেশের আইনসভাগুলিতে এবার থেকে ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। যার অর্থ প্রতি তিনজনের মধ্যে একজন জনপ্রতিনিধি হবেন মহিলা।
কিন্তু বিলটি পাশ হয়ে গেলেও সেটি কার্যকর হয়নি। ২০২৪ লোকসভার আগেই এই আইন কার্যকর করার দাবি জানিয়েছিল বিরোধীরা। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। কেন্দ্রের যুক্তি ছিল, এই বিল কার্যকর করার আগে লোকসভার আসন পুনর্বিন্যাস জরুরি। সেটার জন্য আবার দরকার জনগণনা। সমস্যা হল ২০২১ সালে যে জনগণনা হওয়ার কথা ছিল সেটা এখনও শুরু করেনি মোদি সরকার। ওই জনগণনা শুরু হবে ২০২৬ সালের মে মাসে। ওই জনগণনার প্রক্রিয়া শেষ হলে লোকসভা এবং বিধানসভাগুলির আসন পুনর্বিন্যাস হবে। নতুন আসনসংখ্যার ভিত্তিতে মহিলা সংরক্ষণ আইন কার্যকর করা হবে। কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, পুরো বিষয়টি কার্যকর করতে ২০২৯ সালকে টার্গেট করছে কেন্দ্র।
এর অর্থ ২০২৩ সালে সংসদে পাশ হওয়া আইন কার্যকর হতে চলেছে ৬ বছর পর! তাও নিশ্চিত নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?