শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নড়বড়ে দরজা–জানলা, কামরায় আবর্জনার স্তূপ!‌ জওয়ানদের জন্য বরাদ্দ স্পেশাল ট্রেনের হাল দেখলে চমকে যেতে হবে

Rajat Bose | ১২ জুন ২০২৫ ১০ : ৫৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ রেলের একী অবস্থা!‌ অমরনাথ যাত্রার যাত্রীদের নিরাপত্তা দিতে বিএসএফ জওয়ানদের জম্মু–কাশ্মীরে নিয়ে যাওয়ার জন্য যে ট্রেনের ব্যবস্থা করা হল। সেই ট্রেনের শোচনীয় অবস্থা। এই ঘটনায় ইতিমধ্যেই রেলের চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তদন্তের নির্দেশ দিয়েছেন। জওয়ানদের জন্য নতুন ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন রেলমন্ত্রী।
জানা গেছে স্পেশাল ট্রেনটি আগরতলা থেকে চালানো হবে। যে ট্রেনে যাবতীয় সুযোগ সুবিধা রাখার কথা বলা হয়েছে।


বিতর্কের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, ট্রেনের দরজা ও জানলা আবর্জনায় ভর্তি। এমনকি দরজা, জানালা, ট্রেনের ছাদ, বৈদ্যুতিক সরঞ্জাম সহ অন্যান্য কাঠামোর জরাজীর্ণ অবস্থা। কামরাগুলিতে ময়লার স্তূপ। ভিডিওটি ভাইরাল হতেই রেল কর্তৃপক্ষ সাফাই দেয়, ট্রেনটি পরিস্কার করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ভুল করে কোচগুলি বিএসএফ জওয়ানদের জন্য বরাদ্দ ট্রেনের কোচের সঙ্গে জুড়ে যায়। এতেই যত বিপত্তি। 


রেলের তরফে জানানো হয়, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, মেরামত ও পরিস্কারের পরেই কোচগুলি যাত্রার জন্য প্রস্তুত হয়। এক্ষেত্রে ভুল করে কিছু কোচ বিএসএফ জওয়ানদের জন্য বরাদ্দ স্পেশাল ট্রেনের সঙ্গে জুড়ে গিয়েছিল। ট্রেনটি কোনওভাবেই জওয়ানদের জন্য বরাদ্দ ছিল না। 


বিএসএফ সূত্রে জানা গেছে, ট্রেনটি সোমবার আগরতলা থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু এই সমস্যার জেরে দেরি হওয়ায় জওয়ানরা সময়মতো জম্মু পৌঁছতে পারবেন না। এদিকে, অমরনাথ যাত্রা শুরু হবে ৩ জুলাই। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া