বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পশ্চিম এশিয়া থেকে আংশিকভাবে সেনা সরানোর নির্দেশ দিলেন ট্রাম্প, কেন?‌

Rajat Bose | ১২ জুন ২০২৫ ০৯ : ২২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ভয়ঙ্কর জায়গা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, ‘‌ডেঞ্জারাস প্লেস’‌। আর তাই পশ্চিম এশিয়া থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। বুধবার এ কথা জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‌আমেরিকার সেনা সরানো হচ্ছে। কারণ এটা একটা ভয়ঙ্কর জায়গা হয়ে উঠতে পারে। পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখব। আপাতত সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’‌ 


সংবাদ সংস্থা রয়টার্স বুধবার সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, ইরাকের মার্কিন দূতাবাস থেকে বহু কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রতিবেদনে এ–ও জানানো হয় যে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই পশ্চিম এশিয়ার অন্যান্য জায়গা থেকে সেনা সরানোর পরিকল্পনা করা হয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে ইজরায়েল। সেক্ষেত্রে তার ভয়াবহ অভিঘাত তৈরি হতে পারে গোটা পশ্চিম এশিয়াতেই। সম্ভাব্য সেই ঘটনায় দায় এড়াতেই ট্রাম্প সেনা সরানোর সিদ্ধান্ত নিলেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


প্রসঙ্গত, গাজায় ইজরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের জেরে কয়েক বছর ধরেই অস্থিরতা রয়েছে পশ্চিম এশিয়ায়। কোনও দেশের নাম না করে ট্রাম্প বলেন, ‘‌ওদের হাতে পরমাণু অস্ত্র থাকতে পারে না। খুব সহজ বিষয় এটি। আমরা এটা হতে দেব না।’‌ নাম না করলেও ট্রাম্প যে ইরানের কথাই বলছেন তা এতেই স্পষ্ট। 


বুধবার আবার আমেরিকার উপর চাপ বাড়িয়েছে ইরানও। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, ‘পরমাণু চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনা ব্যর্থ হলে এবং সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হলে ইরান আঞ্চলিক (পশ্চিম এশিয়ার) মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাবে।’ এরপরই ট্রাম্প আংশিকভাবে সেনা সরানোর নির্দেশ দিলেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া