শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ জুন ২০২৫ ১৯ : ৩৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বুধবার ছড়িয়ে পড়ে জল্পনা, উদ্বেগ। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীরা হাই-ভ্যালু ডিজিটাল লেনদেনে ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর সহায়তার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। জল্পনা ছিল, ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের সহায়তার জন্য সরকার ৩,০০০ টাকার উপরে সমস্ত ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) পেমেন্টের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট পুনঃপ্রবর্তনের কথা চিন্তা ভাবনা করছে সরকার। এই তথ্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয় আলোচনা, আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকের মধ্যে।
তবে তার কয়েকঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছে আসল তথ্য। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই দাবি এবং এই জল্পনা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
Speculation and claims that the MDR will be charged on UPI transactions are completely false, baseless, and misleading.
— Ministry of Finance (@FinMinIndia) June 11, 2025
Such baseless and sensation-creating speculations cause needless uncertainty, fear and suspicion among our citizens.
The Government remains fully committed…
বুধবার সন্ধে সাতটা নাগাদ অর্থ মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে সাফ জানানো হয়, 'ইউপিআই লেনদেনের উপর এমডিআর ধার্য করা হবে বলে যে জল্পনা এবং দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এই ধরনের ভিত্তিহীন এবং চাঞ্চল্যকর জল্পনা নাগরিকদের মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা, ভয় এবং সন্দেহের জন্ম দেয়।' একই সঙ্গে জানানো হয়েছে, 'সরকার ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রচারে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।'
তবে এসবের মাঝেই সামনে এসেছে আরও একটি সিদ্ধান্তের কথা। নিজের ইউপিআই অ্যাপে একজন দিনে কতবার ব্যালেন্স চেক করতে পারবেন সেটি স্থির করা থাকবে। তার বেশি তিনি নিজের ব্যালেন্স চেক করতে পারবেন না। এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন ফোন পে, পেটিএম, গুগল পে জাতীয় যা কিছু রয়েছে সেগুলি নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। এটি শুরু হবে ১ আগস্ট থেকে। এতদিন ধরে গ্রাহকরা যখন তখন নিজেদের ব্যালেন্স চেক করতে পারতেন। তবে এবার থেকে তারা সারাদিনে ৫০ বার নিজেদের ব্যালেন্স চেক করতে পারবেন। এর বেশি তারা করতে পারবেন না। পরবর্তীকালে এই ব্যালেন্স চেকের পরিমান ২৫ বারে নামিয়ে নিয়ে আসা হবে বলেই খবর মিলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?