বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ জুন ২০২৫ ১৮ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কাজের আগে সেতুর পরিস্থিতি জরীপ। আর ঠিক সেই কারণেই একগুচ্ছ নিয়মকানুন মানতে হবে আগামী কয়েকদিন। আগামী ১৩ জুন থেকে ১৫ জুন, পরপর তিনদিন নির্দিষ্ট সময়ে সেতুর কাজের আগে সমীক্ষা চলবে। স্বাভাবিকভাবেই ওই সময়ে সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। অন্যতম সংযোগকারী এই সেতু তিনদিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকলে যগাযোগ রক্ষা কীভাবে? বিকল্প উপায় কী? হাতে সময় থাকতেই সবটা বিস্তারিত জানিয়ে দিল পুলিশ।
বিদ্যাসাগর সেতুর মেরামতি ও সংস্কার- স্টে ও হোল্ডিং ডাউন ক্যাবল, বিয়ারিং ইত্যাদির প্রতিস্থাপনের কাজ হবে জন নিরাপত্তা এবং জনগনের স্বার্থে। তার আগে আগামী ১৩ জুন থেকে ১৫ জুন প্রতিদিন ভোর ০৪:৩০ টা থেকে সকাল ০৭:৩০ টা পর্যন্ত সেতুর জ্যামিতিগত নিয়ন্ত্রণের জন্য চলবে জরিপ। কাজটি সম্পন্ন হবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের উদ্যোগে। ফলে প্রতিদিন ওই নির্দিষ্ট সময়ে যেতুতে যান চলাচল বন্ধ থাকবে। নির্দিষ্ট সময়ে যান নিষিদ্ধ সেতু সংলগ্ন বেশকিছু রাস্তায়।
ওই কয়েকদিন, নির্দিষ্ট সময়ে কীভাবে যাতায়াত?
১৩ থেকে ১৫ জুন প্রতিদিন ভোর ০৪:৩০ টা থেকে সকাল ০৭:৩০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও তার র্যাম্প, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জিরাট আইল্যান্ড থেকে শুরু করে পশ্চিম দিকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড পর্যন্ত) সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ থাকবে।
সেই সময়ে, জিরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড হয়ে পশ্চিমমুখী যানবাহন, যেগুলির অভিমুখ বিদ্যাসাগর সেতুর দিকে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিং-এর দিকে যাওয়ার নির্দেশ, যানবাহনগুলি সেখান থেকে সেন্ট জর্জ গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে কেএপি রোডের দিকে ডানদিকে মোড় নিতে পারবে।
এনএন্ডআই (N&I) আইল্যান্ড দিক থেকে কেএপি রোড হয়ে পশ্চিমমুখী যানবাহন, যেগুলির অভিমুখ থাকবে বিদ্যাসাগর সেতু,সেগুলিও ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিং-এর দিকে যাবে, সেখান থেকে সেন্ট জর্জ গেট রোড –স্ট্র্যান্ড রোড –হাওড়া ব্রিজ ব্যবহার করবে।
খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে পূর্বমুখী যানবাহন, যেগুলির অভিমুখ বিদ্যাসাগর সেতুর দিকে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে নিয়ে যাওয়া হবে।
যেসব যানবাহন কেএপি রোড হয়ে ঘোড়া পাসের নিকট ওয়াই-পয়েন্ট র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে উঠবে, সেগুলিকে ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফারলং গেটের দিকে থেকে ঘুরে কেএপি রোড–রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?