শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যোগী রাজ্যে নাবালিকাকে জঙ্গলে টেনে নিয়ে গেল পাষণ্ড! ধর্ষণের প্রতিরোধ করায় থেঁতলে দিল মুখ

AG | ১১ জুন ২০২৫ ১৭ : ৫৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। ছ'বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা ও তারপর মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় লালা লাজপত রায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আক্রান্ত নাবালিকাকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক মানসিক ভারাসাম্যহীন। যদিও গোটা ঘটনা আপাতত তদন্ত করে দেখছে পুলিশ। 

যা খবর পাওয়া গিয়েছে, স্থানীয় এক যুবক ওই ছয় বছর বয়সের শিশুকন্যাকে প্রথমে অপহরণ করে৷ তারপর তাকে নির্জনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ মেয়েটি চিৎকার করার চেষ্টা করলে, মুখে পাতা গুঁজে দেয়। এরপর ধস্তাধস্তি শুরু হলে যুবক তার মুখে ইট দিয়ে আঘাত করতে থাকে। ইতিমধ্যেই হট্টোগোলের আভাস পেয়ে আশপাশের লোকজন এবং পরিবারের সদস্যরা সেখানে ছুটে যায়। ধরা পড়ার ভয়ে যুবক সেখান থেকে পালিয়ে যায়৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেয়েটি গুরুতর আহত৷ সেদিনের এই ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাকে কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে শারিরীক পরীক্ষার জন্য লালা লাজপত রায় (এলএলআর) হাসপাতালে ভর্তি করানো হয়। 

মনে করা হচ্ছে, শিশুটি মোবাইল গেম খেলতে বাইরে যাওয়ার সময়েই এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে যে ওই যুবক বেশ কিছুদিন ধরে শিশুটিকে লক্ষ্য করছিল৷    ঘটনার দিন সুযোগ বুঝে প্রথমে অপহরণ করে। তারপর নির্জনে নিয়ে গিয়ে তার মুখ বন্ধ করিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপরও শিশুটি চিৎকার করতে চেষ্টা করলে যুবক তার মুখে ইট দিয়ে আঘাত করে। চেঁচামেচিতে লোকজন জড়ো হওয়ায় যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷  স্থানীয়রা জানিয়েছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া