বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১১ জুন ২০২৫ ১৭ : ৩৪Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চিনকে সকলে পাকিস্তানের বড় ভাই বলেই জানে। আর বড় ভাইয়ের চাহিদা মেটাতে গিয়ে এবার নাজেহাল অবস্থা পাকিস্তানের। শক্তিশালীকে বাঁচাতে গিয়ে নিজের দেশের সর্বনাশ করছে পাকিস্তান। ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তানের গরিবরা।
পাকিস্তান থেকে গাধার দল পাঠানো হচ্ছে চিনে। চিনের ওষুধ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যেই পাকিস্তান থেকে গাধার দলকে চাইছে চিন। এই কাজটি নীরবে করে চলেছে পাকিস্তান। এরফলে পাকিস্তানের গরিবের অবস্থা আরও খারাপ হয়েছে।
বিগত ৫ বছর ধরে পাকিস্তানে গাধার সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। ২০১৯-২০ সালে এই সংখ্যা ৫.৫ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে ৬ মিলিয়ন। এখানে তারা খানিকটা হলেও স্বস্তিতে ছিল। তবে চিনের আবদার মেটাতে গিয়ে এবার নাজেহাল হয়েছে পাকিস্তান।
চিন এই গাধাগুলিতে নিয়ে তাদের নানা ধরণের প্রাচীন ওষুধ তৈরিতে কাজে লাগিয়েছে। পাশাপাশি নানা ধরণের গবেষণার কাজে লাগানো হচ্ছে এই গাধাগুলিকে। চিনে এখন গাধার সংখ্যা নিচের দিকে। তাই তারা পাকিস্তানকে চাপ দিয়ে এই চাহিদা পূরণ করছে।
পাকিস্তানের কাছে গাধার দল তাদের জীবনের মতো। যাদের আয় কম তারা গাধার ওপরেই নির্ভর করে থাকেন। ফলে পাকিস্তানের গবিররা আরও বেশি করে গরিব হয়ে যাচ্ছে। অন্যদিকে গাধাগুলিকে কিনতে চিন খুব বেশি অর্থ বরাদ্দ করছে না। এটাও পাকিস্তানের কাছে আরও বড় বিপত্তি।
পাকিস্তানের গাধা কিনতে চিন এতটাই মরিয়া হয়েছে যে তারা সেখানকার অসুস্থ গাধাগুলিকেও কিনে নিয়ে চলে যাচ্ছে। সেখানে তারা প্রতিটি গাধার দাম ৪০ হাজার টাকা করে রেখেছে। গাধাদের নিয়ে চিনের গবেষণার খেসারত দিতে হচ্ছে পাকিস্তানকে।
পাকিস্তানের কাছ থেকে এই গাধাগুলিকে কিনে নিয়ে চিন তাদেরকে হত্যা করে নানা ধরণের রান্নার পদ তৈরি করছে। সেগুলি চিনের বিভিন্ন খাবারের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। সেখানেও পাকিস্তান কিছুই বলতে পারছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?