শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Jagannath Deva snan yatra importance

লাইফস্টাইল | আজ স্নানের পরেই জ্বরে পড়েন জগন্নাথ! ১৫ দিন ধরে চলে ‘চিকিৎসা’! প্রভুর স্নানযাত্রার মাহাত্ম্য জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১১ জুন ২০২৫ ১৪ : ৩৯Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: আজ, জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র দিনে, পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম শ্রদ্ধেয় এবং প্রাচীন উৎসব এটি। হাজার হাজার ভক্ত এই ঘটনা চাক্ষুষ করতে প্রতিবছর ভিড় জমান ওড়িশার পুরীধামে।
স্নানযাত্রা হল রথযাত্রার সূচনা মুহূর্ত। রীতি অনুযায়ী, আজ সকালে প্রভু জগন্নাথকে দাদা বলরাম এবং বোন সুভদ্রা-সহ মন্দিরের রত্নসিংহাসন থেকে বর্ণাঢ্য ‘পহন্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে গর্ভগৃহের বাইরে নিয়ে আসা হয়। তাঁদের অধিষ্ঠান করানো হয় মন্দিরের উত্তর-পূর্ব কোণে অবস্থিত ‘স্নান মণ্ডপে’। ভক্তদের দর্শন দেওয়ার পর শুরু হয় মূল পর্ব—‘মহা স্নান’। মন্দিরের অভ্যন্তরে থাকা সোনার কুয়ো বা ‘সুবর্ণ কূপ’ থেকে তোলা ১০৮ ঘড়া সুগন্ধি জলে তিন দেবতাকে স্নান করানো হয়।
বিশ্বাস করা হয় যে, এই বিপুল পরিমাণ জলে স্নান করার পর দেবতারা জ্বরে কাবু হন। তাই আজ রাতের পর থেকে শুরু হবে তাঁদের ‘অনসর’ পর্ব। আগামী ১৫ দিন ভগবান সাধারণ ভক্তদের দর্শন দেবেন না। এই সময় তাঁদের ‘অনসর ঘর’-এ রেখে বিশেষ ভেষজ পদ্ধতিতে চিকিৎসা করা হবে। অনসর পর্ব শেষে, সুস্থ হয়ে ওঠার পর আমাবস্যার পরের দিন ভগবান ভক্তদের ‘নবযৌবন’ রূপে দর্শন দেবেন, যা ‘নবযৌবন দর্শন’ নামে খ্যাত। এর পরেই অনুষ্ঠিত হবে বিশ্ববিখ্যাত রথযাত্রা।
পুরাণ অনুসারে, রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার দারুব্রহ্ম রূপে দেবতাদের প্রতিষ্ঠা করার পর এই স্নানযাত্রার আয়োজন করেছিলেন। সেই ধারা আজও অটুট। পুরী ছাড়াও ভারতের নানা প্রান্তে এবং বিদেশে, যেখানে যেখানে জগন্নাথদেবের মন্দির রয়েছে, সেখানেই এই দিনে স্নানযাত্রা ধুমধামের সঙ্গে পালিত হয়।
বিশ্বাস করা হয়, আজকের দিনে ভগবান জগন্নাথদেবের স্নানদর্শন করলে ভক্তদের পাপমোচন হয় এবং ভবিষ্যতের মঙ্গল সূচিত হয়। ধর্ম আর আস্থার মিলনে, এই স্নানযাত্রা নিছক একটি লোকাচার নয়, এ এক আধ্যাত্মিকতার উদযাপন, ভক্তির অবিচল প্রবাহ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া