বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১১ জুন ২০২৫ ১১ : ৫৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ১৫২৬ সাল থেকে শুরু করে ১৮৫৭ সাল পর্যন্ত তিন শতাব্দীরও বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশে মোঘলরা রাজত্ব করেছিল। শাসনকালে মোঘল সম্রাটরা ভারত থেকে সোনা, গয়না এবং অন্যান্য মূল্যবান পাথর এবং ধাতু লুট করে নিজেদের প্রচুর ধনী করে তুলেছিলেন। এখন যদি একজন মোঘল উত্তরাধিকারীর কথা কল্পনা করতে বলা হয়, তাহলে আপনি অবশ্যই ভাবছেন রাজকীয় জীবনযাপন করছেন তিনি। কিন্তু তা নয়।
ভারতের শেষ মোঘল সম্রাটের প্রপৌত্রী, যিনি একসময় বিলাসবহুল জীবনযাপন করতেন। বর্তমানে তিনি কলকাতা উপকণ্ঠে একটি বস্তিতে থাকেন। ৬০ বছর বয়সী সুলতানা বেগম নিজেকে শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের আত্মীয় বলে দাবি করেন। তিনি হাওড়ায় তাঁর পরিবারের সঙ্গে একটি ছোট ঘরে থাকেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রতিবেশীদের সঙ্গে একটি রান্নাঘর এবং কাপড় ধোয়ার জন্য রাস্তার পাশের কল ভাগ করে জীবনযাপন করতে হচ্ছে তাঁকে।
১৯৮০-এর দশকে স্বামী প্রিন্স মির্জা বেদার বখতের মৃত্যুর পর সুলতানার জীবন নাটকীয় পরিবর্তন আসে। তারপর থেকে তিনি প্রতি মাসে ৬,০০০ টাকা পেনশনে জীবনযাপন করছেন। ছয় সন্তান লালনপালনের আর্থিক চাপের কারণে পরিবারটিকে চরম অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সুলতানা তাঁর মেয়ে মধু বেগমের সঙ্গে থাকেন। তিনি সরকারের কাছে সাহায্যের জন্য বেশ কয়েকটি আবেদন করেছেন কিন্তু কোনও সাড়া পাননি। যেহেতু রাজকীয় বংশধরদের সুপরিচিত, তাই ৬০ বছর বয়সী এই বৃদ্ধা সামান্য সহায়তা পেয়েছেন।
ব্রিটিশ শাসনের পর সুলতানা-সহ ভারতের প্রাক্তন অভিজাতদের অনেক বংশধরই আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন। মানবাধিকার কর্মীরা এই পরিবারগুলিকে সাহায্য করছেন। কষ্টের মুখোমুখি হলেও সুলতানা তাঁর ঐতিহ্যের প্রতি গর্ব বজায় রেখেছেন। তিনি পরিবারের প্রাপ্য সহায়তার জন্য সরকারের কাছে আবেদন করে চলেছেন। সুলতানা বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে সাহায্য এবং উপযুক্ত পেনশনের জন্য আবেদন করছেন। কিন্তু কোনও সাড়া পাননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?