সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেশে বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় মৃত ৬, আক্রান্তের সংখ্যা ৭ হাজার পার

Sumit | ১১ জুন ২০২৫ ১২ : ২৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: দেশে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৬ জন। অ্যাকটিভ রোগীর সংখ্যা হয়েছে ৭১২১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়েছে।


করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন আরও ৬ জন। এদের মধ্যে মহারাষ্ট্রে একজন, কেরালাতে ৩ জনয কর্নাটকে ২ জন। কেরালাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২২২৩ জন। 


এরপরই রয়েছে গুজরাট। সেখানে ১১৪ জনের দেহে নতুন করে করোনা ধরা পড়েছে। মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ১২২৩ জন। কর্নাটকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জন ছাড়িয়েছে। সেখানে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ৪৫৯ জন হয়েছে। দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। সেখানে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা হয়েছে ৭৫৭ জন। 


কেরালাতে ৮৭ বছরের এক মহিলা এবং দুই ব্যক্তি যাদের বয়স ৬৯ এবং ৭৮ তারা কোমর্বিটিতে ছিলেন। এই তিনজই মারা গিয়েছেন। বাকি তিনজনের মধ্যে একজন ৫১ বছরের মহিলা হাইপারটেনশনে ভুগছিলেন। আরও একজন ৭৯ বছরের বৃদ্ধ যিনি ডায়বেটিস এবং হাইপারটেনশনে ভুগছিলেন তিনিও মারা গিয়েছেন। মহারাষ্ট্রে ৪৩ বছরের এক ব্যক্তির শ্বাসকষ্ট হয়েছিল। এরপর তার পেটে ব্যথা শুরু হয়। তিনিও মারা গিয়েছেন। ফলে বিগত ২৪ ঘন্টায় মোট ৬ জন মারা গিয়েছেন করোনায়।


ঝাড়খণ্ডে ৪৪ বছরের এক ব্যক্তির করোনাতে মৃত্যু ঘটেছে। তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাজধানী রাঁচির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৬। 


দেশের বিভিন্ন প্রান্তে করোনার বাড়বাড়ন্ত রুখতে কেন্দ্রীয় সরকার প্রতিটি সরকারি হাসপাতালে মক ড্রিল শুরু করেছে। সেখানে পর্যাপ্ত অক্সিজেন, সঠিক বেড, ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধ যাতে থাকে সেদিকে জোর দেওয়া হয়েছে। তবে বহু করোনার রোগীকেই বাড়িতে থেকেই চিকিৎসা করানো হচ্ছে বলেই খবর। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া