শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এসি চালিয়ে ঠান্ডা-ঠান্ডা কুল-কুল আমেজ আর নয়! বড় পদক্ষেপ কেন্দ্রের?

Pallabi Ghosh | ১১ জুন ২০২৫ ১১ : ০৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গলদঘর্ম দশা থেকে রেহাই পেতে ইচ্ছেমতো এসি চালানোর অভ্যাস অনেকের। তাপপ্রবাহের মধ্যেও চার দেওয়ালের মধ্যে বসে পাহাড়ের ঠান্ডার আমেজ পেতে কার না ভাল লাগে! কিন্তু এর জেরেই বড় বিপত্তি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কেন্দ্র এবার নতুন নিয়ম জারি করার আলোচনা করছে। এবার থেকে ইচ্ছেমতো এসির তাপমাত্রা আর বাড়ানো কিংবা কমানো যাবে না! 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এবার থেকে এসি আর ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে কমানো যাবে না। এমনকী ২৮ ডিগ্রি সেলসিয়াসের উপরেও রাখা যাবে না। ২০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে এসির তাপমাত্রা। 

 

গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, বিদ্যুতের খরচ বাঁচাতে এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রের তরফে নতুন নিয়ম আনা হতে পারে। তা নিয়ে আলোচনাও চলছে। ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে এসির তাপমাত্রা কমানো যাবে না। বাড়িতে হোক বা কর্মক্ষেত্র, সর্বত্র এসির তাপমাত্রা ২০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। 

 

গতকাল মৌসম ভবন জানিয়েছিল, দিল্লিতে আগামী দু'দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। ৫০ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হবে। দাবদাহের পরিস্থিতিতে অনেকেরই অভ্যাস ১৬ থেকে ১৮ ডিগ্রিতে এসি চালিয়ে, ঠান্ডার আমেজ নেওয়া। এই পরিস্থিতিতেও এবার থেকে ২০ ডিগ্রির নীচে আর এসি চালানো যাবে না। 

 

ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি জানিয়েছে, দেশের অধিকাংশ জায়গায় এসির তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। কিন্তু কয়েক ডিগ্রি বাড়ালেই বহু পরিবর্তন লক্ষ করা যাবে। ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্য রাখলেই ঠান্ডার আমেজ পাওয়া যায়। ২০ থেকে ২৪ ডিগ্রির মধ্যে এসি চালালে বিদ্যুতের খরচ প্রতি মাসে ২৪ শতাংশ কমবে। এরপর আরও ১ ডিগ্রি বৃদ্ধি করলে অতিরিক্ত ৬ শতাংশ বিদ্যুতের সাশ্রয় হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া