শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চতুর্থ শ্রেণিতে পড়ার সময় ঝগড়া, ৫০ বছর পর রিইউনিয়নে প্রতিশোধ নিলেন সহপাঠী!

AD | ১১ জুন ২০২৫ ১১ : ০২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এত বছর কেই রাগ পুষে রাখতে পারেন? চতুর্থ শ্রেণিতে পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে মারপিট হয়েছিল ক্লাসেরই আরও দুই পড়ুয়ার। সম্প্রতি স্কুলের পুরনো ছাত্রদের নিয়ে একটি পুনর্মিলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন তিনজনই। এরপরেই মনে পড়ে যায় ৫০ বছরের পুরনো রাগ। দু’জন মিলে বেধড়ক মারলেন ওই সহপাঠীকে। শেষে গ্রেপ্তার হতে হল পুলিশের হাতে। 

কেরলের কাসারগোদ জেলায় ৬২ বছর বয়সী এক বৃদ্ধের উপর হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছোটবেলার প্রাক্তন সহপাঠী ভিজে বাবুর উপর আক্রমণের অভিযোগে পুলিশ বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু ভালিয়াপ্লাক্কাল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

গত ২ জুন একটি পুনর্মিলন অনুষ্ঠানের কয়েকদিন পরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পুনর্মিলনে হাজির হয়েছিলেন বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু। সেখানে হাজির হয়েছিলেন বাবুও। ৫০ বছর আগে তাঁরা তিনজনই একই ক্লাসে একসঙ্গে পড়াশোনা করতেন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় বালকৃষ্ণণকে মেরেছিলেন বাবু। শৈশবকালের সেই সাধারণ ঘটনার রেশ যে ৫০ বছর পরেও টের পাওয়া যাবে তা কেউ স্বপ্নেও ভাবেননি।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের দাবি, বাবুকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বালকৃষ্ণণ। পুলিশ জানিয়েছে, বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু মিলে বাবুকে জিজ্ঞেস করেন করেন কেন তিনি বালকৃষ্ণণকে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মেরেছিলেন। এই নিয়ে শুরু হয় বচসা। ক্রমে তা হিংসাত্মক হয়ে ওঠে। পুলিশ আরও জানিয়েছে, এর পরেই বাবুর জামার কলার চেপে ধরেন বালকৃষ্ণণ এবং ম্যাথ্যু ইট দিয়ে বাবুর মুখে এবং মাথায় আঘাত করেন। বাবু বর্তমানে পারিয়ারামের কান্নুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া