শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লিতে এসে নিঁখোজ, পাঁচদিন পর উদ্ধার অসমের মেয়ের মৃতদেহ

AG | ১০ জুন ২০২৫ ১৯ : ৫৪Arya Ghatak

 


আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে ফের আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটল৷ অসমের মেয়ে রোশ্মিতা হোজাই প্রথমে দিল্লি থেকে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ পাঁচ দিন পর তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে। অসমে থেকে একটি সরকারি পরীক্ষা দিতে সে এসেছিল দিল্লিতে৷ 

সূত্র অনুসারে ৫ জুন নিখোঁজ হওয়ার খবর মেলে। সে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) পরীক্ষার জন্য অসম থেকে দিল্লিতে এসেছিল। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে ডিমা হাসাওয়ের প্রধান নির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গোরলোসা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 'দুঃখের সাথে জানাচ্ছি যে, দিল্লির সোন্টিলা হোজাইয়ের বাসিন্দা মিস রোশ্মিতা হোজাই, যিনি ৫ জুন থেকে নিখোঁজ ছিলেন, আজ উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলায় মৃত অবস্থায় পাওয়া গেছেন' গোরলোসা ফেসবুক পোস্টে বলেছেন। 'এটি অকল্পনীয় একটি ক্ষতি। এই বেদনাদায়ক সময়ে আমাদের প্রার্থনা তাঁর শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে।'  অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোশ্মিতা হোজাইয়ের সন্ধানে তাঁর সহায়তার জন্য। 

'আমি উত্তরাখণ্ড পুলিশ কর্মীদেরও ধন্যবাদ জানাই। যাদের নিরলস প্রচেষ্টার ফলে সত্য সামনে এসছে। তাদের সাহায্য ছাড়া এটি সম্ভব হত না' গোরলোসা এই মৃত্যুর পিছনে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন। 'এই ভয়াবহ ঘটনার সাথে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি। ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এই ধরনের অপরাধ যেন চাপা না পড়ে যায়। আসুন আমরা সকলেই আমাদের সমাজের প্রতিটি কন্যার নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য একসঙ্গে দাঁড়াই,' গোরলোসার বিবৃতি। 

৫ জুন কী হয়েছিলো? আরআরবি পরীক্ষা দেওয়ার পর, রোশ্মিতা দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে চলে যায় বলে জানা গিয়েছে। টিওআই-এর প্রতিবেদন অনুসারে, রোশ্মিতা হোজাই ৬ জুন দুই  বন্ধুর সাথে ঋষিকেশ পৌঁছয়। তাঁদের মধ্যে একজন হরিয়ানার এক প্রাক্তন সহপাঠী হেমন্ত শর্মা। তারা শিবপুরীতে ক্যাম্পিং-এর পরিকল্পনা করেছিল। সেদিনই সন্ধ্যা নাগাদ ওই দুই বন্ধু তার নিখোঁজ হওয়ার খবর দেন। ঘটনার পর, হরিদ্বার পুলিশ নদীতে তল্লাশির জন্য রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী'র (SDRF) ডুবুরিদের মোতায়েন করে।মঙ্গলবার মৃতদেহ উদ্ধার করা হয়। মুনকিরেটি থানার এসএইচও প্রদীপ চৌহান বলেন, পুলিশ আত্মহত্যার সম্ভাবনাও বিবেচনা করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া