রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতীয় হজযাত্রীদের জন্য সুখবর, কোন সিদ্ধান্ত নিল সৌদি সরকার

Sumit | ১০ জুন ২০২৫ ১৯ : ৩৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হজযাত্রায় রইল না কোনও বাধা। এবার ১৫০ টি দেশের ১.৬ মিলিয়ন ধর্মপ্রাণ মুসলিমরা হজ যেতে পারবেন। সেখানে রয়েছে ভারতীয়রাও। সৌদি সরকার হজযাত্রায় যে নিধেধাজ্ঞা জারি করেছিল সেখান থেকে তারা সরে গিয়েছে। 


চলতি বছরে ভারত থেকে ১.৭৫ লাখ মুসলিম হজযাত্রার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। এরা সকলেই হজযাত্রায় যেতে পারবেন বলেই খবর মিলেছে। 


কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে সৌদি সরকার নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর তারা সমস্ত ধরণের ব্যবস্থা করছেন। এবারের হজ যাত্রা হবে ঐতিহাসিক। প্রসঙ্গত, ভারত-সহ ১৪টি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট কিছু ভিসা প্রদান সাময়িক ভাবে স্থগিত করেছিল সৌদি আরব। জুনের মাঝামাঝি পর্যন্ত উমরাহ, ব্যবসায়িক এবং পারিবারিক ভিসা দেবে না বলে জানিয়েছিল তারা। অর্থাৎ হজ শেষ হওয়া পর্যন্ত ভিসা প্রদান বন্ধ থাকবে। ভারত ছাড়া ভিসা না পাওয়ার তালিকায় ছিল পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডন, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কোর নাগরিকরা। 


প্রতি বছর প্রতিটি দেশের জন্য একটি নির্দিষ্ট সংখ্যক হজযাত্রীদের সংখ্যা বেঁধে দেয় সৌদি আরব। ভিড় নিয়ন্ত্রণের জন্যই এই ব্যবস্থা। কিন্তু একাংশের মানুষ এই ব্যবস্থাকে এড়িয়ে হজযাত্রায় যান। অতীতে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, উমরাহ বা পারিবারিক ভিসায় সৌদিতে প্রবেশ করে, সরকারি অনুমোদন ছাড়াই হজ করছেন বিদেশিরা।


এর ফলে অতিরিক্ত ভিড় তৈরি হয়। সৌদির তীব্র গরমে অতিরিক্ত ভিড়ের কারণে হজযাত্রীদের প্রাণের ঝুঁকি তৈরি হয়। ২০২৪ সালের হজের সময় এমন এক ঘটনায় কমপক্ষে ১,২০০ জন হজযাত্রীর পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ সৌদি কর্তৃপক্ষের। তবে উমরাহ ভিসা আছে যাঁদের, তাঁরা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।


এছাড়া সৌদির এই পদক্ষেপের পিছনে আরও এক বড় কারণ ছিল অবৈধ কর্মসংস্থান আটকানো। সৌদি কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়িক বা পারিবারিক ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনেক সময়েই বিদেশি নাগরিকরা সেই দেশে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হন। এতে সৌদির শ্রমবাজারে সমস্যা তৈরি হচ্ছে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া