রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১০ জুন ২০২৫ ১৮ : ১৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালে ভারতের জনসংখ্যা ১.৪৬ বিলিয়ন অর্থাৎ ১৪৬ কোটিতে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। যার ফলে ভারচ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হয়ে উঠবে। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দফতর ইউএনএফপি-র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে এই কথা বলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০৬০-এর দশকের গোড়ার দিকে এই সংখ্যা ১৭০ কোটিতে পৌঁছাবে এবং তারপর ধীরে ধীরে কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতের মোট প্রজনন হার (টিএফআর) এখন প্রতি মহিলা ১.৯ জন্মে নেমে এসেছে। যা ২.১-এর নীচে। এর অর্থ হল ভারতীয় মহিলারা প্রয়োজনের তুলনায় কম সন্তান জন্ম দিচ্ছেন।
ইউএনএফপি-র দ্য রিয়াল ফার্টিলিটি ক্রাইসিস রিপোর্টে ব্যাখ্যা করা হয়েছে, বিশ্বের উর্বরতার হার হ্রাস নিয়ে আতঙ্কিত হওয়া উচিত নয় বরং মানুষকে তাঁদের ব্যক্তিগত পারিবারিক লক্ষ্য পূরণে সহায়তা করার দিকে মনোনিবেশ করা উচিত। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছতে সময় লেগেছে ১২ বছর। কিন্তু ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছতে সময় লাগবে সাড়ে ১৪ বছর। কারণ, গোটা বিশ্বেই জন্মহার কমেছে।
সাম্প্রতিক রিপোর্ট বলছে, চলতি বছরের মোট জনসংখ্যায় ০-১৪ বছর বয়সীদের মধ্যে ২৪ শতাংশ, ১০-১৯ বছর বয়সীদের মধ্যে ১৭ শতাংশ এবং ১০-২৪ বছর বয়সীদের মধ্যে ২৬ শতাংশ। দেশের ৬৮ শতাংশ জনগণ কর্মক্ষম (১৫-৬৪ বছর বয়সী)। ৭ শতাংশ জনসংখ্যার বয়স ৬৫ বছরের বেশি। ২০২৫ সালে ভারতের পুরুষদের গড় আয়ু ৭১ বছর এবং মহিলাদের ৭৪ বছর।
১৯৬০ সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় ৪৩৬ মিলিয়ন এবং গড়ে একজন মহিলার প্রায় ছ’টি সন্তান ছিল। তখন বেশিরভাগ মহিলারই তাদের শরীরের উপর খুব কম নিয়ন্ত্রণ ছিল এবং খুব কম সংখ্যক মহিলাই গর্ভনিরোধক ব্যবহার করতেন বা স্কুলে যেতেন। এখন, ভারতীয় নারীদের গড়ে প্রায় দু’টি সন্তান হয়। যা গত কয়েক দশকের তুলনায় অনেক কম।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?