রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ জুন ২০২৫ ১৭ : ৩৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পাঁচদিন পরেই স্বামীকে খুনের পরিকল্পনা করেন সোনম রঘুবংশী। প্রেমিক রাজের সঙ্গে ক্যাফেতে বসে খুনের ছক কষেন। ভাড়াটে খুনিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সোনমের। রাজা রঘুবংশীকে খুনের পর ভাড়াটে খুনিদের সঙ্গেও সময় কাটিয়েছিলেন তিনি!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১১ মে বিয়ে হয় রাজা ও সোনমের। ২০ মে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ের উদ্দেশে রওনা দেন। ২৩ মে রা রাজাকে খুন করা হয়। জানা গেছে, সেদিন রাজা রঘুবংশীকে খুনের পরে ১১ কিলোমিটার দূরে সোনমকে দেখা গিয়েছিল। সেখানে তিন ভাড়াটে খুনির সঙ্গে দেখা করেছিলেন তিনি। আকাশকে নিজের রেইনকোট দিয়েছিলেন। সেই রেইনকোট পাওয়া গিয়েছিল খুনের জায়গার ৬ কিলোমিটার দূরে। এগুলো পুলিশকে আরও ধোঁয়াশায় ফেলে দিতেই সোনম করেছিলেন।
জানা গেছে, রাজাকে খুন করার পর, সেদিনই গুয়াহাটিতে পৌঁছন সোনম। তারপর ট্রেন ধরে মধ্যপ্রদেশ পৌঁছন। ২৫ মে ইন্দোর পৌঁছে রাজের সঙ্গে দেখা করেন সোনম। সেখানে সোনমের থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে দেন রাজ। সেই হোটেলেই ছিলেন সোনম। তার পাশেই আরেকটি হোটেলে ছিলেন রাজ। পরদিন একটি গাড়ি ভাড়া করে তাঁকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়।
৮ জুন গভীর রাতে সোনম গাজিপুরে একটি ধাবায় পৌঁছে ভাইকে ফোন করেছিলেন। সেদিন রাতেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। জ্বর হওয়ায় শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন সোনম। পুলিশ জানিয়েছে, মধুচন্দ্রিমায় গিয়ে কোনও ছবি তোলেননি সোনম। কিন্তু ২৩ মে রাতে রাজার সোশ্যাল মিডিয়া থেকে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, সাত জন্মের সঙ্গী তাঁরা!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?