মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | ক্রমশ ফাঁক হয়ে যাচ্ছে মাথা? নারকেল তেলে এই ৩ জিনিস মিশিয়ে মাখলেই কমবে চুল পড়া

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ১৭ : ৩৮Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আজকাল সারা বছর চুল পড়ার সমস্যায় নাজেহাল কম-বেশি সকলেই। মানসিক চাপ, খাওয়াদাওয়ার অনিয়ম, রাসায়নিকের ব্যবহার এবং দূষণের বাড়বাড়ন্তের জেরে কম বয়সেই চুলের বারোটা বেজে যায়। চুল পড়া রুখতে কেউ ভরসা রাখেন নামী দামি প্রসাধনীতে, কেউ আবার ঘরোয়া টোটকায়। কিন্তু অনেক সময়ে হাজার যত্ন করেও অকালে চুলের ফাঁক দিয়ে উঁকি মারতে থাকে টাক। আর তখনই কামাল করতে পারে বাড়িতে বানানো একটি তেল। জেনে নিন কীভাবে বানাবেন সেই 'ম্যাজিক' তেল-

উপকরণ: ১/২ কাপ নারকেল তেল, ১৫-২০টি কারিপাতা, ১ চা চামচ মেথি দানা, ১টি ছোট মাপের পেঁয়াজ

কীভাবে বানাবেনঃ একটি প্যানে নারকেল তেল নিয়ে কম আঁচে গরম করুন। এরপর একে একে কারিপাতা, পেঁয়াজ, মেথি দানা দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা হলে তেলটি ছেঁকে একটি শিশিতে ঢেলে রাখুন। 

সপ্তাহে তিন দিন এই তেল ব্যবহার করুন। তেলটি গোড়া থেকে ডগা পর্যন্ত সমস্ত চুলে ভাল করে লাগাতে হবে। ৩০-৪৫ মিনিট তেল মাথায় রেখে শ্যাম্পু করলেই উপকার পাবেন। এই তেল নিয়ম করে লাগালে যেমন চুল পড়া কমবে, তেমনই সার্বিকভাবে চুলের স্বাস্থ্যের উন্নতি হবে। 

নারকেল তেল চুলের ডগা ফেটে যাওয়া ও দূষণ রোধ করে। চুলে প্রয়োজনীয় আর্দ্রতা পৌঁছে দেয় নারকেল তেল। কারিপাতায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান। যা চুলকে রাখে নরম ও মসৃণ। মেথি দানা দূরে রাখে খুশকি সহ মাথার ত্বকের যে কোনও সংক্রমণ। চুলের স্বাস্থ্যের জন্য পেঁয়াজও খুবই উপকারী। আর এই সবকটি উপকরণ দিয়ে তৈরি তেল ব্যবহারেই পাবেন সুন্দর ও স্বাস্থ্যকর চুল। তবে চুলের নির্দিষ্ট কোনও সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া