বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কেন আপনাকেই বেশি মশা কামড়ায়? কখনও ভেবে দেখেছেন

Sumit | ১০ জুন ২০২৫ ১৭ : ০০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আপনি কোনও পার্কে বসে আছেন। আশেপাশে মশার দল ভনভন করছে। হঠাৎ খেয়াল করলেন আপনার সঙ্গীদের ছেড়ে সব মশা যেন আপনাকে বেশি পছন্দ করেছে। আপনার পায়ে একটার পর একটা কামড় বসাচ্ছে।


অনেকেরই হয়ত এইরকম অভিজ্ঞতা হয়েছে। এমনকি দেখা যায়, একই পরিবারের একজনকে অন্যদের তুলনায় বেশি মশা কামড়ায়। বিজ্ঞানীদের মতে, ২০ শতাংশ মানুষ অন্যদের চেয়ে বেশি মশার কামড়ের শিকার হন। কিন্তু এর পেছনে কারণ কী?  কারণ অনেকটাই জিনগত।


মানুষসহ সকল স্তন্যপায়ী প্রাণীরাই বিপাক ক্রিয়ার উপজাত হিসেবে কার্ব ডাইঅক্সাইড নিঃসরণ করে। উৎপন্ন এই কার্বন ডাইঅক্সাইডই মশার প্রধান আকর্ষণ। কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি টের পেলেই মশা আশেপাশে মানুষ আছে তা বুঝে যায়। সাধারণত বিপাক ক্রিয়ার হার নিয়ন্ত্রিত হয় জিন দ্বারা।


তাই কার শরীরে কতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেটাও নির্ভর করে ওই ব্যক্তির জিনের ওপর। উল্লেখ্য, জিন হচ্ছে কোষের ডিএনএ-এর অংশ। আমাদের দৈহিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয় এই জিন দ্বারা। সুতরাং যাদের বিপাক ক্রিয়ার হার বেশি, তাদের দেহে কার্বন-ডাই-অক্সাইডও তৈরি হয় বেশি পরিমাণে। তাই তাদের মশাও কামড়ায় বেশি বেশি।


যদিও বিপাক প্রক্রিয়া জিন দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের দৈনন্দিন কার্যক্রম এই প্রক্রিয়ায় প্রভাব ফেলে। যারা মদ্য পান করেন কিংবা শরীরচর্চা করেন, তাদের বিপাক ক্রিয়ার হার বেশি থাকে। তাই তাদের মশা কামড়ানোর সম্ভাবনাও বেশি। গর্ভবতী নারীদেরও মশা বেশি কামড়ায়। কারণ, তারা স্বাভাবিকের তুলনায় গর্ভকালে একজন নারী ২১ শতাংশ বেশি কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করেন। তাছাড়া এই অবস্থায় তাদের শরীরের তাপমাত্রাও বেশি থাকে, এটাও মশা বেশি কামড়ানোর একটা কারণ। 


তবে একটা নতুন গবেষণা বলছে, মানুষের শরীরের গন্ধও এজন্য দায়ী। প্রত্যেকের শরীরেরই একটা নিজস্ব গন্ধ আছে। গন্ধের বিভিন্নতার কারণ ভিন্ন ভিন্ন রাসায়নিক। গবেষকরা বলছেন, যাদের ত্বকে বেশি পরিমাণে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয় তাদের শরীরের গন্ধ মশার বেশি প্রিয়। সবার ত্বকেই কম বেশি সেবাম তৈরি হয়। সেবাম একটি তৈলাক্ত উপাদান, যা ত্বককে আবৃত করে রাখে এবং বিভিন্ন অ্যান্টিজেনের হাত থেকে ত্বককে রক্ষা করে।
সেবাম থেকে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। কেবল মানুষের ত্বকেই কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। অন্য কোনও প্রাণীর শরীরে হয় না। যাদের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিড বেশি তৈরি হয় তাদের মশা কামড়ায় বেশি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া