শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১০ জুন ২০২৫ ১৬ : ১৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: তদন্ত যত এগোচ্ছে, দিনে দিনে উঠে আসছে মোর ঘোরানো তথ্য। তদন্তকারী আধিকারিকদের মতে, এই মুহূর্তে তদন্তের স্বার্থে ছোট-বড় সব তথ্যই অতি গুরুত্বপূর্ণ। আলোচনা স্থানীয় ট্যুর গাইডের মন্তব্য নিয়েও।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, স্থানীয় ট্যুর গাইড অ্যালবার্ট পিডি জানিয়েছেন, ২৩শে মে সকাল ১০টার দিকে মাওলাখিয়াত এলাকার কাছে রাজা এবং তার স্ত্রী সোনম রঘুবংশীকে দেখতে পান তিনি। তাঁদের সঙ্গে ছিলেন তিনজন অজ্ঞাত হিন্দিভাষী পুরুষ। পরে কল ডেটা রেকর্ড এবং লোকেশন ম্যাপিংয়ের মাধ্যমে যাচাই করা হয়, রাজাকে জীবিত অবস্থায় সেখানেই শেষ দেখা গিয়েছিল। সূত্রের খবর।, অ্যালবার্ট তদন্তকারীদের জানিয়েছেন, ২২ তারিখেও সোনম, রাজার সঙ্গে দেখা হয়েছিল। তবে তাঁরা তাঁর গাইড নিতে চাননি একেবারেই। তাঁর এই মন্তব্যই মূলত সোনমকে আতস কাঁচের তলায় এনে দেয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা ও সোনম। এর ঠিক পাঁচদিন পর রাজ তাঁর ছোটবেলার তিন বন্ধু আনন্দ, আকাশ ও বিশালকে একটি ক্যাফেতে ডাকেন। রাজাকে খুনের পরিকল্পনা জানান। এমনকী বিপুল অর্থের লোভ দেখিয়েছিলেন তাঁদের।
২০ মে মেঘালয়ে মধুচন্দ্রিমার উদ্দেশে রওনা হন রাজা ও সোনম। হাতে ছিল শুধুমাত্র যাওয়ার টিকিট। ফেরাটা ছিল অনিশ্চিত। তাঁদের পিছু নিয়েছিলেন বাকি তিনজন। গুয়াহাটি পৌঁছেই শিলংয়ে চলে যান তিন ভাড়াটে খুনি। সোনম ও রাজার হোমস্টের পাশেই একটি হোটেলে ছিলেন তাঁরা।
শিলং পৌঁছে তিনদিন পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ান সোনম ও রাজা। ২৩ মে একটি নির্জন এলাকায় ফটোশুটের ছুতোয় রাজাকে নিয়ে গিয়েছিলেন সোনম। সেই জায়গায় পৌঁছন আনন্দ, আকাশ ও বিশাল। এমনকী রাজার সঙ্গে হিন্দিতে কথাও বলেন তাঁরা।
সূত্রের খবর, সেই এলাকায় পৌঁছে সোনম জানান, তিনি ক্লান্তি বোধ করছেন। ক্লান্ত হওয়ায় রাজার পিছনে পিছনে পাহাড়ি রাস্তায় হাঁটছিলেন। আরও খানিকটা হাঁটার পর আরও শুনশান একটি জায়গায় পৌঁছে যান পাঁচজনে। সেখানেই রাজাকে খুন করার জন্য চিৎকার করে তিনজনকে ডাকেন। মুহূর্তের মধ্যে ঘটে যায় নৃশংস হত্যাকাণ্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?