মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ১৫ : ১২Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ কথায় বলে, অর্থই হল ইচ্ছা পূরণের চাবিকাঠি। ধনী হওয়ার স্বপ্ন দেখেন কম-বেশি সকলেই। কিন্তু কতজনেরই বা সেই স্বপ্নপূরণ হয়! আবার মোটা মাইনের চাকরি করেও অনেকের জলের মতো বেরিয়ে যায় টাকা। আসলে বাস্তু মতে, রোজের কিছু অভ্যাস আমাদের অর্থ সঞ্চয়ের পথে বাধা সৃষ্টি করে। আর সেইসব নিয়ম বর্জন করলেই মাসের শেষেও পকেট থাকতে পারে ভারী। রইল তারই হদিশ।
১. দক্ষিণ-পশ্চিম জানালা বা দরজাঃ যদি অর্থ সঞ্চয় করতে সমস্যা হয় তাহলে তার পিছনে আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে বাস্তু ভারসাম্যহীনতা থাকতে পারে। বাস্তু অনুসারে, বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে একটি জানালা বা দরজা থাকলে আর্থিক অস্থিরতা দেখা দেয়। এই দিকটি স্থিতিশীলতা এবং ভিত্তির সঙ্গে সম্পর্কিত।
২. অবিরাম জলের লিকেজ বা অপচয়ঃ কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া, পাইপে ফুটো অথবা জল সংরক্ষণ ব্যবস্থা ঠিক না থাকলে অর্থাৎ বাড়িতে জলের লিকেজ হওয়াকে বাস্তুশাস্ত্রের একটি প্রধান ত্রুটি হিসেবে বিবেচনা করা হয়। বাস্তুতে জল সম্পদের প্রতীক। যদি এটি লিকেজ হয় বা কারণ ছাড়াই নষ্ট হয়, তাহলে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করে এবং আর্থিক সম্পদের অবসান হয় বলে প্রচলিত বিশ্বাস।
৩. বিছানায় বসে খাওয়াঃ বাস্তু জীবনযাত্রার অভ্যাসকেও নিয়ন্ত্রণ করে। যেমন বিছানায় বসে নিয়মিত খাবার খাওয়া সংসারে অভাব ডেকে আনে মনে করা হয়। এই অভ্যাস খাদ্য এবং প্রাচুর্যের সঙ্গে সম্পর্কিত শক্তি প্রবাহকে ব্যাহত করে, যার ফলে পরিবারে পুষ্টি এবং আর্থিক সংকট দেখা দিতে পারে।
৪. বাথরুমের দরজা খোলা রাখাঃ যদি আপনার বাথরুম শোওয়ার ঘরের ভেতরে থাকে এবং তার দরজা প্রায়ই খোলা থাকে, তাহলে এটি আর্থিক সমস্যার কারণ হতে পারে। কারণ খোলা বাথরুমের দরজা ঘরে নেতিবাচক শক্তি সঞ্চালনের সুযোগ দেয় বলে মনে করা হয়। তাই অর্থনৈতিক চাপ কমাতে ব্যবহার না করার সময় বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।
৫. বিছানা পরিষ্কারঃ রোজ সকালে নিয়মিত বিছানা পরিষ্কার করুন। শাস্ত্র বলছে, সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা নোংরা রাখা উচিত নয়। পরিষ্কার বিছানা সৌভাগ্যকে ও বাসি বিছানা দুর্ভাগ্যকে আকর্ষণ করে বলে মত শাস্ত্র বিশেষজ্ঞদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?