রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | রোগ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে মারণ আক্রমণ! নতুন কোভিড ভ্যারিয়েন্ট নিয়ে বিস্ফোরক তথ্য

Riya Patra | ১০ জুন ২০২৫ ১৫ : ২৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক:  হু হু করে ছড়াচ্ছে করোনা, হাজার হাজার আক্রান্ত কেরল-গুজরাটে, দেশের পরিসংখ্যান সামনে আসতেই প্রবল আতঙ্ক সাধারণের মনে। কেন্দ্রের পরিসংখ্যান, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮১৫। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন।  তার মাঝেই ভয় ধরানো তথ্য এল সামনে।

তথ্য, সন্ধান মিলেছে নয়া কোভিড ভ্যারিয়েন্টের। শনাক্ত করা গিয়েছে, নয়া কোভিড-১৯ ভ্যারিয়েন্ট এক্সএফজি(XFG)। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ইতিমধ্যে ১৬৩জনের শরীরে এই নয়া ভ্যারিয়েন্ট লক্ষ করা গিয়েছে। ভারতীয় SARS-CoV-2 জিনোমিক্স কনসোর্টিয়াম INSACOG এই তথ্য সামনে এনেছে। 

তথ্য, XFG হল SARS-CoV-2 ভাইরাসের একটি রিকম্বিন্যান্ট সাবভ্যারিয়েন্ট। কানাডায় প্রথম শণাক্ত হওয়া দুটি পূর্ববর্তী রূপের মিশ্রণে তৈরি বলেই জানা গিয়েছে। তথ্য, কোনও এক ব্যক্তি যখন LF.7 এবং LP.8.1.2 দুটি ভিন্ন স্ট্রেনে সংক্রামিত হন, তখন রিকম্বিন্যান্ট রূপগুলি তৈরি হয়।


INSACOG-এর তথ্য, মহারাষ্ট্রে XFG-র উপস্থিতি লক্ষ করা গিয়েছে ৮৯ জন আক্রান্তের শরীরে, তামিলনাড়ুতে ১৬, কেরলে ১৫, গুজরাটে ১১জনের শরীরে এই সাবভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। এছাড়া  অন্ধ্র প্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও এই সাব ভ্যারিয়েন্ট লক্ষ করা গিয়েছে আক্রান্তের শরীরে। এই সাবভ্যারিয়েন্ট কীভাবে মানুষের শরীরে থাবা বসাচ্ছে, কত দ্রুত তা ছড়িয়ে পড়ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উপর কীভাবে প্রভাব ফেলছে, তার উপর নজর রয়েছে বিশেষজ্ঞদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই সাবভ্যারিয়েন্ট এড়িয়ে যেতে পারে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা, এমনকি ভ্যাকসিনও। এখনও এই সাব ভ্যারিয়েন্ট কতটা চিন্তার তা নিয়ে কোনও সঠিক তথ্য আসেনি প্রকাশ্যে। তবে বিশেষজ্ঞদের মত, এটি ব্যাপকহারে ছড়িয়ে পড়লে চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি হতে পারে। 

এক নজরে দেখা যাক, গত কয়েকদিনে কী  হারে দেশে বাড়ছে সংক্রমণ- 

২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত ছিল প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা  ছিল ৩৯৬১। মাঝের কয়েকদিনেও পাল্লা দিয়ে বেড়েছে সংক্রমণ। ৯ জুন কেন্দ্রেরে পরিসংখ্যান, দেশে মোট আক্রান্ত ছিলেন ৬৪৯১ জন। ২৪ ঘণ্টায় হুড়মুড়িয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। ১০ জুন, কেন্দ্রের পরিসংখ্যান, দেশে মোট করোনায় আক্রান্ত ৬৮১৫ জন।

নতুন ঢেউয়ের সংক্রমণের শীর্ষে সেই কেরল।  কেন্দ্রের তথ্য, কেরলে মোট আক্রান্তের সংখ্যা ২০৫৩। দ্বিতীয় স্থানে গুজরাট, মোট আক্রান্ত সেখানে ১১০৯। দিল্লিতে মোট আক্রান্ত ৬৯১।  মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৬১৩। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৫৫৯, তামিলনাডুতে ২০৭, উত্তরপ্রদেশে ২২৫। ২৪ ঘণ্টায় ঝাড়খণ্ড, কেরল এবং দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে মোট তিনজনের। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া