মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দিনরাত মোবাইল-ল্যাপটপের স্ক্রিনে চোখ? অজান্তে মস্তিষ্কের বড় ক্ষতি করছেন না তো! কীভাবে নিজেকে ঠিক রাখবেন?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ১৫ : ০৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ল্যাপটপে লগ ইন করে দিন শুরু করা থেকে সিনেমা দেখে ঘুমোতে যাওয়া অথবা সমাজ মাধ্যমে অবিরাম চোখ রাখা। কাজ হোক বা অবসর, স্ক্রিন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অতিরিক্ত স্ক্রিন টাইম চোখ এবং মস্তিষ্ক, সর্বোপরি আমাদের স্বাস্থ্যের উপর বিভিন্ন ধরণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মোবাইল, ল্যাপটপ ব্যবহার করলে প্রাপ্তবয়স্কদের শেখার, স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং একইসঙ্গে প্রাথমিক নিউরোডিজেনারেশনের ঝুঁকি বাড়ায়। এটি সেরিব্রাল কর্টেক্সকে পাতলা করে তোলে, যা মস্তিষ্কের বাইরের স্তর যা স্মৃতি প্রক্রিয়াকরণ, সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যা সমাধানের মতো জ্ঞানীয় দক্ষতার জন্য দায়ী। গবেষণায় দেখা গিয়েছে, যারা দিনে পাঁচ বা তার বেশি সময় টিভি দেখেন তাঁদের মধ্যে মস্তিষ্ক সম্পর্কিত রোগ যেমন ডিমেনশিয়া, স্ট্রোক এবং পার্কিনসন হওয়ার ঝুঁকি বেশি থাকে।

বিশেষজ্ঞদের মতে, যারা অতিরিক্ত স্ক্রিনের ব্যবহার বা স্মার্টফোন আসক্তির শিকার, তাঁদের 'গ্রে ম্যাটার ভলিউম' কম থাকে। নড়াচড়া, স্মৃতিশক্তি এবং আবেগের মতো কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তিষ্কের টিস্যু হল এই গ্রে ম্যাটার, যা বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই কমে যায়। মস্তিষ্ককে সচল রাখতে নিয়মিত কোন কোন নিয়ম মেনে চলবেন, জেনে নিন- 

* চোখের চাপ কমাতে ২০-২০-২০ নিয়মটি মেনে চলুন। অর্থাৎ প্রতি ২০ মিনিট অন্তর ২০ ফুট দূরের কোনও কিছুর দিকে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য তাকান। ৫০/১০ নিয়মটি ব্যবহার করতে পারেন। ৫০ মিনিট কাজ করুন,  ১০ মিনিটের বিরতি নিয়ে চোখকে বিশ্রাম দিন। 
* নীল আলোর সংস্পর্শ কমান। আপনার যন্ত্রে নাইট মোড বা নীল আলোর ফিল্টার ব্যবহার করুন। যদি আপনি দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখেন তাহলে নীল আলো-ব্লকিং চশমা ব্যবহার করতে পারেন। 
* ভাল ঘুমের জন্য রাতে মোবাইল স্ক্রলিংয়ের পরিবর্তে ভাল বই পড়তে পারেন অথবা গভীর শ্বাস-প্রশ্বাস বা হালকা স্ট্রেচিং করলেও উপকার পাবেন। 
* টানা মোবাইল ব্যবহার না করে প্রিয়জনদের সঙ্গে কথা বলুন, গল্প করুন। মাঝে মাঝে হেঁটে আসুন বা ব্যায়াম করে নিন। 
* ঘুমানোর খানিকক্ষণ আগে থেকে মোবাইল কিংবা ল্যাপটপ থেকে দূরে থাকুন। 
* চোখ থেকে একটি দূরত্বে মোবাইল অথবা ল্যাপটপ রাখুন। যদি চোখ শুষ্ক মনে হয়, তাহলে ঘন ঘন চোখের পাতা ফেলুন। চিকিৎসকের পরামর্শ মাফিক আইড্রপ ব্যবহার করতে পারেন। 
* অতিরিক্ত স্ক্রলিং প্রতিরোধের জন্য অ্যাপের বিধিনিষেধ সেট করুন। অপ্রয়োজনীয় বিজ্ঞপ্তি বন্ধ রাখুন। সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপগুলিতে আসক্তি কমাতে 'গ্রেস্কেল মোড' ব্যবহার করুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া