রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নিমিষে লোপাট, ছাড় পেলেন না বাস কন্ডাক্টর-ও! ভাইরাল চলন্ত বাসের সেই ভিডিও, তোলপাড় নেটপাড়া

AG | ১০ জুন ২০২৫ ১৪ : ১৮Arya Ghatak

 


আজকাল ওয়েবডেস্ক: মেট্রোপলিটন শহরগুলিতে চুরি ডাকাতির ঘটনা নতুন নয়।  দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরগুলিতে ফোন ছিনতাই এবং চুরির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাস মেট্রো এবং ট্রেনের মতো পরিবহনে এই ঘটনাগুলি এখন জলভাত! এবার শিকার একজন বাস কন্ডাক্টরই। তাঁর ফোন চলন্ত বাসের ভেতর থেকে চুরি করে নিয়ে যায় এক চোর। যথারীতি তিনি কাজে ব্যস্ত থাকাকালীন এই ঘটনা ঘটে। 

এক্স-এ (X) শেয়ার করা একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায় ঘটনাটি, যা ভাইরালর হয়েছে৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে- কন্ডাক্টর একজন যাত্রীর সঙ্গে কথা বলতে ব্যস্ত। তার ফাঁকেই কনডাক্টরের পিছনে দাঁড়িয়ে একটি অল্প বয়সী ছেলে। বাস থামার মুহুর্তে দরজা খুলতে না খুলতেই সে দ্রুত এগিয়ে আসে। ব্যাগ থেকে কন্ডাক্টরের ফোন কেড়ে নেয় এবং দৌড়ে নেমে যায়। 

এই ভাইরাল ভিডিওতে কমেন্টের বন্য। একজনের প্রতিক্রিয়া,' ইতনা চুপকে সে কাম নিপ্টা দিয়া, এক ভারত রত্ন ইসকো ভি মিলনা চাহিয়ে (তিনি এত চুপিসারে কাজটি সম্পন্ন করেছেন, তাকেও ভারতরত্ন দেওয়া উচিত)।' অন্য একজন মন্তব্য করেছেন, 'বিলকুল সময় না লাগায়া (সে বেশি সময় নেয়নি)।' কেউ আবার বলেন, 'কেয়া হাত কি সাফাই হ্যায় (হাতের কী কারুকাজ)।' 

দিল্লিতে ফোন ছিনতাই এবং চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা। তথ্য অনুসারে, ২০২৩ এবং ২০২২ সালে দিল্লি পুলিশ চুরি হওয়া ফোনের প্রায় ৩০ শতাংশ উদ্ধার করেছে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ২৭ শতাংশ। পুলিশের তথ্য অনুসারে, ২০২৪ সালে ৪,৭৪৯টি ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১,৫৭২টি উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালে ৫,৮৭৩টি ফোন চুরি হয়েছে। উদ্ধার ১,৭৭৬টি।  ২০২২ সালে, ৬,৩৮২টি চুরি হওয়া ফোনের মধ্যে মাত্র ১,৯১৯টি উদ্ধার করা হয়েছে। 

এর আগে এপ্রিল মাসে একটি চোরের ট্রেন থেকে ফোন চুরির চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে চোরের ভাগ্য খারপ। যাত্রী ওই চোরকে হাতেনাতে ধরে ফেলে। ফলস্বরূপ, চোরটি ট্রেনের জানালায় আটকে থাকতে বাধ্য হয়। কয়েক কিলোমিটার ধরে বিপজ্জনকভাবে ঝুলে থাকে। সেই সময়ে যাত্রীরা ক্রমাগত চোরের মাথায় আঘাত করে চলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া