রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ জুন ২০২৫ ১৪ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: তিন, চারটে নয়, তাঁর বরের তালিকা দীর্ঘ। আপাতত ১২ জনের খোঁজ পাওয়া গেলেও, পুলিশের মতে, আরও একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তরুণী। বরের নামের দীর্ঘ তালিকা দেখে চোখ ছানাবড়া পুলিশের। কিন্তু কেন বারবার বিয়ে? তরুণীর দাবিতে আরও অবাক হয়ে গেছে পুলিশ। তিনি জানিয়েছেন, খাঁটি ভালাবাসা খুঁজতেই বারবার বিয়ে করেছেন তিনি!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কেরলে তিরুবনন্তপুরমে তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণী বিবাহিত এবং এক সন্তানের মা। ৩০ বছর বয়সি তরুণী ভুয়ো পরিচয় দিয়ে এর আগে আরও একাধিকবার বিয়ে করেছেন। বিয়ের পর সোনার গয়না, মঙ্গলসূত্র, নগদ টাকা নিয়ে পালিয়ে যান। গত সপ্তাহেও একজনকে বিয়ের পরিকল্পনা ছিল। এবারেও সোনার গয়না নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। কিন্তু বিয়ের ঠিক আগেরদিন পাত্রের সন্দেহ হওয়ায় পুলিশকে জানিয়েছিলেন তিনি।
পাত্র জানান, ম্যাট্রিমনি সাইটে এই তরুণীর সঙ্গে আলাপ হয়েছিল। একটি মলে দেখা করেছিলেন তাঁরা। সেদিন তরুণী বলেছিলেন, তিনি অনাথ। আত্মীয় বলতে কেউই নেই। তাই বিয়ের অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারবেন না। বিয়ের আগেরদিন এক বন্ধুর সন্দেহ হয়েছিল তাঁকে দেখে। তখনই পাত্রকে তিনি জানান। তারপর খবর দেওয়া হয় পুলিশে।
পার্লারে সাজগোজের সময় তরুণীর ব্যাগে তল্লাশি চালান দু'জন। সেখানেই আগের সাতটি বিয়ের নথি পাওয়া যায়। পুলিশ সেগুলো দেখে আগের পাত্রদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, অনেকেই মানসম্মানের কথা ভেবে বিয়ের বিষয়টি স্বীকার করছেন না।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্কুলে পড়াকালীন পালিয়ে গিয়ে প্রথম বিয়ে করেছিলেন তরুণী। প্রথম স্বামীর সঙ্গে চারবছর একসঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বহুবিবাহ শুরু করেন। প্রতি মাসেই কমপক্ষে দু'বার বিয়ের ছক কষেন। দশ দিন অন্তর বিয়ের রেকর্ডও রয়েছে। পুলিশি জেরায় তরুণী জানিয়েছেন, খাঁটি ভালাবাসা খুঁজছিলেন তিনি। কারও সঙ্গেই বনিবনা হয়নি। তাই ছেড়ে যেতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?