মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ জুন ২০২৫ ১৪ : ০৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ ওজন কমাতে একেকজন একেক রকম পন্থা অবলম্বন করেন। কেউ ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরান ট্রেডমিলে, আবার কড়া ডায়েট মেনে চলেন অনেকে। কারওর দ্রুত মেদ ঝরাতে রাতের খাবার না খাওয়ার প্রবণতাও চোখে পড়ে। ডিনার না খেলে শরীরে ক্যালোরি কম যায়, এমন ধারণা প্রচলিত রয়েছে। কিন্তু সত্যি কি এতে মেদ ঝরে? টানা এক মাস রাতে না খেলে কী হয়? আসুন জেনে নেওয়া যাক-
পুরো এক মাস ধরে রাতের খাবার না খাওয়া খাদ্যাভ্যাসের একটি বিরাট পরিবর্তন যা আপনার শরীর এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, রাতে অল্প হলেও খাবার খেতে হবে। নইলে ওজন তো কমবেই না, উল্টে শরীরের বারোটা বাজতে পারে। এমনকী দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা কমতে থাকে, ফলে এনার্জির ঘাটতি হয়ে শরীর দুর্বল হয়ে পড়ে। পরের দিন সব কাজে অনীহা আসতে পারে। রাতে না খাওয়ার অভ্যাস শরীরে কর্টিসল নামক হরমোনের উৎপাদন বাড়িয়ে দেয়। যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।
ওজন কমাতে চাইলে বিপাক বা মেটাবলিজমে বাড়ানো জরুরি। তবে যদি রাতে খাবার না খেয়ে শুতে যান, তাহলে বিপাকের হার এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। আর সেই সুবাদে ওজন কমার বদলে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষত, এমন পরিস্থিতিতে পেটের মেদ বাড়তে পারে। তাই ওজন কমাতে চাইলে রাতে খাবার বাদ দিলে চলবে না।
রাতে খাবার না খেলে ব্রেকফাস্টের আগে প্রায় ১২ ঘণ্টার ব্যবধান থেকে যায়। আর এতটা সময় ভারী খাবার না খাওয়ার কারণে পাকস্থলী এবং অন্ত্রের উপর প্রভাব পড়ে। যার ফলে পিছু নিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা। এমনকী পাকস্থলীতে আলসারের মতো জটিল অসুখও বাসা বাঁধতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?