বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | যৌন কল্যাণ সংস্থার আড়ালে রমরমিয়ে চলত সঙ্গম, পর্দাফাঁস হতেই এবার জেলের ঘানি টানার মুখে কর্ণধার এবং তাঁর সহযোগী

Kaushik Roy | ১০ জুন ২০২৫ ১৩ : ১৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: যৌন কল্যাণ শিক্ষাদানকারী সংস্থা ওয়ানটেস্টের প্রতিষ্ঠাতা নিকোল ডেডোন এবং তাঁর সহযোগী র্যা চেল চেরউইটজ নিজেরাই দোষী সাব্যস্ত হলেন যৌন কর্মকাণ্ডে ফেঁসে গিয়ে। কর্মীদের জোর করে যৌন কর্মকাণ্ডে বাধ্য করার ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করেছে ফেডারেল জুরি। পাঁচ সপ্তাহের বিচার পর্ব শেষে জুরি দু’দিনের মধ্যেই রায় ঘোষণা করে। দুই অভিযুক্তের সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

২০০৪ সালে সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত ওয়ানটেস্ট মূলত যৌন কল্যাণ এবং মানসিক সুস্থতা নিয়ে কোর্স ও রিট্রিট চালাত। এই সংস্থায় মূলত মানুষকে বহুদিন ধরে চলা ট্রমা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হত। তবে ফেডারেল প্রসিকিউটরদের দাবি, এই প্রতিষ্ঠানটি আসলে তার কর্মচারী ও শিক্ষার্থীদের ঠকিয়ে, মানসিকভাবে নিয়ন্ত্রণ করে, তাদের বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে এবং অনেককে বিনা সম্মতিতে যৌন কর্মকাণ্ডে জড়াতে বাধ্য করত। সাক্ষীরা জানিয়েছেন, অনেকেই নিজেদের ‘ব্রেইনওয়াশড’ মনে করতেন এবং চাকরি যাওয়ার ভয়ে প্রতিষ্ঠানটির কথামতো সবকিছু করতেন।

এখানেই শেষ নয়, প্রতিষ্ঠানটির অন্যতম মূল আর্থিক বিনিয়োগকারীর সঙ্গে একাধিকবার সঙ্গম করতে বাধ্য করা হত বলে অভিযোগ উঠে আসে। ২০১৮ সালে একটি ব্লুমবার্গ প্রতিবেদনে ওয়ানটেস্টের বিরুদ্ধে এই অভিযোগগুলির কথা প্রথম প্রকাশ্যে আসে। ২০২৩ সালে ফেডারেল প্রসিকিউটররা আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেন। বিচার শেষে ব্রুকলিনের মার্কিন অ্যাটর্নি জোসেফ নোসেল্লা জুনিয়র এক বিবৃতিতে বলেন, ‘ডেডোন ও চেরউইটজের মুখোশ খুলে গেছে। তারা আসলে প্রতারক, যারা যৌন কল্যাণ ও মানসিক সুস্থতার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অসহায় মানুষদের ঠকিয়েছে’। ডেডোন ও চেরউইটজ দু’জনই রায় ঘোষণার সময় নিজেদের আইনজীবীদের সঙ্গে আলিঙ্গন করেন এবং জামিনে মুক্ত রয়েছেন। তাঁদের সাজা ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে ২৫ ও ২৬ সেপ্টেম্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া