রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইসক্রিমের ভিতর এটা কী? প্যাকেট খুলতেই চোখ কপালে উঠল বছর সাতেকের নাবালকের

Kaushik Roy | ১০ জুন ২০২৫ ১০ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের লুধিয়ানায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। সোমবার স্থানীয় একটি আইসক্রিম কার্ট থেকে চকোবার আইসক্রিম কিনে খাওয়ার সময় এক সাত বছরের শিশুর কাপে মিলল মৃত টিকটিকি। ঘটনাটি ঘটেছে লুধিয়ানার সুন্দর নগর এলাকায়। জানা গিয়েছে, মাত্র ২০ টাকায় ‘মিল্ক বেল’ নামের একটি আইসক্রিম কার্টে বিক্রেতার কাছ থেকে দু’টি চকোবার কিনেছিল ওই শিশু। আইসক্রিম খেতে গিয়েই সে দেখতে পায়, কাপের মধ্যে রয়েছে একটি মৃত টিকটিকি। সঙ্গে সঙ্গে সে বিষয়টি তার ঠাকুমাকে জানায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা বিক্রেতাকে ঘিরে ধরেন। যদিও বিক্রেতা দাবি করেন, আইসক্রিমগুলি কারখানা থেকে প্যাক করে দেওয়া।

অর্থাৎ তিনি নিজে তৈরি করেননি। স্থানীয় বাসিন্দাদের বারণ সত্ত্বেও তিনি ফের আইসক্রিম বিক্রি শুরু করেন, যা আরও ক্ষোভের সৃষ্টি করে এলাকায়। ওই নাবালকের ঠাকুমার হাজার অনুরোধের পরেও বিক্রেতা আইসক্রিম বিক্রি বন্ধ করেননি। ওই নাবালকের শারীরিক অবস্থা যেন খারাপ না হয়, সেই আশঙ্কায় তৎক্ষণাৎ এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিশুটির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে। জেলা স্বাস্থ্য আধিকারিক (DHO) জানিয়েছেন, ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন এবং মঙ্গলবার আইসক্রিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া