সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ জুন ২০২৫ ২১ : ৪৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বিরোধী দল, সরকারি কর্মচারী, শিক্ষকদের তীব্র প্রতিবাদ এবং সেনাবাহিনীর অসন্তোষের মুখোমুখি হতে হচ্ছে। এরই মাঝে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সব ধরণের জনসমাবেশ, মিছিল এবং সমাবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
সে দেশের সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ডিএমপি সোমবার ইউনূসের সরকারি বাসভবন যমুনা গেস্ট হাউস, বাংলাদেশ সচিবালয় এবং আশেপাশের এলাকা অনির্দিষ্টকালের জন্য সিল করে দিয়েছে। ইউনূস সরকারের একটি অধ্যাদেশের বিরুদ্ধে ঢাকা সচিবালয়ে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের কয়েক সপ্তাহ ধরে চলতে বিক্ষোভের মধ্যেই নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হল।
বিডি২৪নিউজের প্রতিবেদন অনুযায়ী, ডিএমপি কমিশনার এসএম সাজ্জাত আলি বলেন, "জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা (মুহাম্মদ ইউনূসের) নিরাপত্তার স্বার্থে মধ্য ঢাকার এলাকায় বিক্ষোভ ও সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।“
গত ১০ মে এই রকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ঢাকার বিভিন্ন এলাকায়। সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের সোয়াট ইউনিট সহ আধাসামরিক বাহিনী মোতায়েন করেছিল। ইদের কারণে প্রতিবাদে ভাটা পড়লেও বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, আগামী ১৫ জুনের মধ্যে তাঁদের দাবি মেনে না নিলে আরও বৃহত্তর প্রতিবাদে নামবেন তাঁরা।
গত ৮ আগস্ট, ২০২৪ সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় বসেন ইউনূস। এর পর থেকেই নানা চ্যালেঞ্জ এবং বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে। সম্প্রতি ইউনূস ২০২৬ সালের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে ব্যাপক বিচার বিভাগীয় ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই ঘোষণার পরেও জল্পনা নির্বাচন না করেই ক্ষমতায় থাকতে চাইছেন ইউনূস। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নির্বাচনের সুস্পষ্ট সময়সূচীর দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনীও ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?