মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জুন ২০২৫ ১৮ : ২০Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ দিব্যি সকলের সঙ্গে আড্ডা দিতে বসেছেন। বাকিরা গল্পে মশগুল হলেও আপনি মশা তাড়াতেই ব্যস্ত। ঘরে-বাইরে সর্বত্র আপনাকে দেখলেই যেন ছেঁকে ধরে মশার দল। কখনও লক্ষ্য করেছেন যে একই পরিবেশে থাকা সত্ত্বেও মশারা শুধুমাত্র আপনাকেই বেশি কামড়ায়? সত্যি কি তাই? অর্থাৎ পুরো ব্যাপারটি কাকতালীয় নাকি মানসিক? আসল কারণ জানলে কিন্তু চমকে যেতে পারেন।
গবেষণায় প্রমাণিত হয়েছে যে মশাদের কিছু মানুষের প্রতি বিশেষ আকর্ষণ কাজ করে। আপনার দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে শরীরের গঠন সহ নানা কারণের এক্ষেত্রে ভূমিকা রাখে। বিজ্ঞান বলছে, পৃথিবীর প্রায় ২০ শতাংশ মানুষ আপনার মতোই মশার অত্যধিক ‘ভালোবাসা’র শিকার। আপনার মশার প্রিয় হয়ে ওঠার পিছনে কী কারণ রয়েছে, জেনে নিন-
* বেশি শ্বাস নেওয়াঃ গবেষণায় দেখা গিয়েছে, কার্বন ডাই–অক্সাইডের প্রতি মশাদের একটা ভাল লাগা আছে। তাই আপনি যদি বেশি নিঃশ্বাস ত্যাগ করেন, তাহলে এই গ্যাস বেশি নির্গত হওয়ায় মশা বেশি কামড়াতে পারে।
* শরীরের তাপমাত্রা বেশি হলেঃ আপনার শরীরের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে মশা আপনার শরীরে অন্যদের তুলনায় বেশি বসবে। সেই কারণেই দৌড়ানোর সময় বা ব্যায়াম করার পর শরীরের তাপমাত্রা যখন বেশি থাকে, তখন মশা কামড়াতে দেখা যায়।
* রক্তের গ্রুপঃ বিজ্ঞান বলছে, কিছু কিছু গ্রুপের রক্ত মশারা একটু বেশিই পছন্দ করে। বিশেষ করে ‘এবি’ আর ‘ও’ গ্রুপের রক্ত এশীয় মশাদের কাছে বেশি প্রিয়। তাই আপনার যদি এই গ্রুপের রক্ত হয়, তাহলে সাবধান।
* ঘামে ভেজা শরীরঃ ঘাম আপনার অপছন্দ হলেও মশার খুবই প্রিয়। বিশেষ করে ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া মশাকে অনেক বেশি আকর্ষণ করে। তাই ঘামে ভেজা শরীর নিয়ে মশার থেকে সাবধান।
* গর্ভাবস্থায়ঃ গবেষণায় ধরা পড়েছে, সাধারণ মানুষের তুলনায় অন্তঃসত্ত্বা মহিলাদের মশা কামড়ানোর হার দ্বিগুণ! এক্ষেত্রে গর্ভাবস্থায় শরীর থেকে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়াও একটি কারণ।
* বিশেষ খাবারঃ মিষ্টি, ঝাল ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার মশার বেশি পছন্দ বলে মনে করা হয়। গবেষকরা কলাকেও মশার আকর্ষণীয় খাবার হিসেবে চিহ্নিত করেছেন। এই ধরনের খাবার খাওয়ার সময়ে মশা থেকে সাবধান।
* নির্দিষ্ট রঙের পোশাকঃ শুধু খাওয়াদাওয়া বা ব্যায়াম নয়, আপনার পোশাকও মশাকে আকর্ষণে করতে পারে। গবেষণা বলছে, হালকা বা সাদা রঙের তুলনায় কালো আর সবুজ রঙের পোশাক পরলে মশা গায়ে বেশি বসে।
বাঁচার উপায়
মশা থেকে বাঁচতে কয়েকটি নিয়ম মেনে চলুন। যেমন বাড়ি পরিষ্কার রাখা, জল জমতে না দেওয়া, মশা তাড়ানোর প্রাকৃতিক পদ্ধতিগুলো ব্যবহার করা, হাত ও পায়ের খোলা জায়গায় মশা যাতে বসে তার জন্য লোশন ব্যবহার করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?