সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ জুন ২০২৫ ১৯ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের তিন বছর ইতিমধ্যেই অতিক্রান্ত। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে দুই দেশের। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়ান সরকার ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় দেশগুলির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। রাশিয়া ভেবেছিল অল্প কয়েকদিনেই ইউক্রেনকে হারিয়ে দেবে। কিন্তু ইউরোপীয় দেশগুলির সমর্থনের কারণে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে চলেছে।
এখন জার্মানিও আশঙ্কা করছে যে রাশিয়া অদূর ভবিষ্যতে তাদের উপর আক্রমণ করতে পারে। তাই জার্মানি বাঙ্কার এবং সুড়ঙ্গ নির্মাণ করতে শুরু করেছে। সে দেশের রিপোর্ট অনুযায়ী, রাশিয়া আগামী চার বছরের মধ্যে জার্মানিতে আক্রমণের পরিকল্পনা করতে পারে।
এর আগে, জার্মানির নিরাপত্তা বিভাগের প্রধান রাল্ফ টেশনার বলেছিলেন, জার্মানির কোনও ভয় নেই এবং অদূর ভবিষ্যতে যুদ্ধের মুখোমুখি হতে হবে না। তবে ইউরোপে একটি বড় যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইউক্রেনের পাশে দাঁড়ানোয় রাশিয়া ন্যাটো দেশগুলিকেও নিশানা করতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে।
বিবিসি-কে একটি সাক্ষাৎকারে জার্মানির সামরিক প্রধান জেনারেল কার্স্টেন ব্রুয়ার বলেন, রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক তৈরি করছে। যদি ২০২৯ সালের মধ্যে ন্যাটো দেশগুলিতে আক্রমণ করা হয়, তাহলে এই ট্যাঙ্কগুলি ব্যবহার করা হবে। এছাড়াও, জার্মানি এখন নতুন বাঙ্কার তৈরির দিকে মনোনিবেশ করছে। এই কাজের জন্য সময় এবং অর্থ উভয়েরই প্রয়োজন। মেট্রো স্টেশনগুলিতে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র, গাড়ি পার্কিং এলাকা, বেসমেন্ট এবং অন্যান্য প্রকল্পগুলির কাজ দ্রুতগতিতে চলছে।
জার্মানিতে বর্তমানে ২,০০০ বাঙ্কার রয়েছে যেগুলি ঠান্ডা যুদ্ধের সময় তৈরি। কিন্তু বর্তমানে এর মধ্যে মাত্র ৬০০টি ব্যবহারযোগ্য। সেগুলি মেরামত করতেও খরচ প্রচুর। বর্তমানে জার্মানিতে মাত্র ৪,৮০,০০০ মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। বিপরীতে, ফিনল্যান্ডে ৫০,০০০ এরও বেশি সুরক্ষা কক্ষ রয়েছে যা ৪.৮ মিলিয়ন মানুষকে আশ্রয় দিতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?