রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ জুন ২০২৫ ১৮ : ৫৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মুম্বই উপনগর এলাকায় সমস্ত লোকাল ট্রেনে এবার স্বয়ংক্রিয় ভাবে দরজা বন্ধ করার ব্যবস্থা চালু করতে চলেছে রেল মন্ত্রক। সোমবার রেল বোর্ডের এক শীর্ষ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। থানে জেলায় চলন্ত ভিড় ট্রেন থেকে পড়ে পাঁচজন যাত্রীর মৃত্যু এবং ছ’জনের গুরুতর আহত হওয়ার ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বোর্ডের তথ্য ও সম্প্রচার বিভাগের কার্যনির্বাহী পরিচালক দিলীপ কুমার বলেন, ‘মহারাষ্ট্রের মর্মান্তিক দুর্ঘটনার পরে মুম্বইয়ে রেলের জন্য নির্মীয়মাণ সমস্ত নতুন রেকে স্বয়ংক্রিয় ভাবে দরজা বন্ধের ব্যবস্থা রাখা হবে’।
তিনি আরও জানান, ‘বর্তমানে পরিষেবায় থাকা পুরনো রেকগুলোকেও নতুন করে ডিজাইন করে তাতে এই দরজা বন্ধের প্রযুক্তি যুক্ত করা হবে’। রেল আধিকারিকরা জানান, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর দুর্ঘটনা মহারাষ্ট্রের মুম্বইয়ে। ভিড়ে ঠাসা চলন্ত লোকাল ট্রেন থেকে ছিটকে পড়লেন একাধিক নিত্যযাত্রী। পাশের লাইনের ট্রেনের ধাক্কায় পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাকিরা চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার লোকাল ট্রেনটি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে ছাড়ে। থানের কাসারা এলাকার দিকে যাচ্ছিল। এদিন ট্রেনটিতে সাংঘাতিক ভিড় হয়। ঠাসাঠাসি ভিড়ের জন্য কামরার দরজায় অনেকেই ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে কমপক্ষে ১২ জন ছিটকে পড়েন। রেল সূত্রে খবর, সেই সময়েই পাশের লাইন দিয়ে আরেকটি ট্রেন যাচ্ছিল। সেই ট্রেনের ধাক্কায় পরপর যাত্রীর মৃত্যু হয়। ১২ জনকেই স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি সাতজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?