বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ জুন ২০২৫ ১৮ : ৩৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আমস্টারডামের বিখ্যাত রেইকস মিউজিয়ামে এবার দর্শনার্থীদের জন্য বিশেষ চমক। প্রায় ২০০ বছর আগের, একেবারে অক্ষত অবস্থায় থাকা একটি কন্ডোম জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডসের এই জাতীয় জাদুঘরের শিল্পসংগ্রহে। জানা যাচ্ছে, এটি তৈরি করা হয়েছিল ভেড়ার অ্যাপেনডিক্স থেকে। শুধু তাই নয়, এতে আঁকা রয়েছে বিশেষ এক ছবি। যেখানে দেখা যাচ্ছে এক সন্ন্যাসিনী এবং তিনজন ধর্মযাজককে।
কন্ডোমে লেখা রয়েছে ‘Voila mon choix’। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় (এটাই আমার পছন্দ)। রেইকস মিউজিয়ামের কিউরেটর জয়েস জেলেন জানান, কন্ডোমটি তারা একটি নিলামে প্রথম দেখার পরই হেসে ফেলেছিলেন। পরে ইউভি আলোয় পরীক্ষা করে তাঁরা ধারণা করেন, এটি সম্ভবত কখনও ব্যবহৃত হয়নি। ছবির সন্ন্যাসিনী ঠিক কাকে ইঙ্গিত করছেন তা যদিও স্পষ্ট নয়। হিসেব করে দেখা গিয়েছে, এই কন্ডোমটি ১৮৩০ সালের, এবং এটি এখন একটি বিশেষ প্রদর্শনীর অংশ, যার থিম—১৯ শতকের যৌনতা। এই বিশেষ প্রদর্শনীতে রয়েছে আরও বহু হাতে আঁকা ছবি, আলোকচিত্র ও অঙ্কন।
উল্লেখ্য, রবারের কন্ডোম আবিষ্কারের (১৮৩৯) আগ পর্যন্ত মানুষ লিনেন, পশুর চামড়া বা এমনকি কাছিমের খোলও ব্যবহার করত সঙ্গমের সময়। তবে এসব কন্ডোম খুব একটা কার্যকর ছিল না, না গর্ভধারণ রুখতে, না যৌনরোগ থেকে সুরক্ষায়। জেলেন বলেন, ১৮৩০ সালের দশকে কন্ডোমের ব্যবহার চার্চের দৃষ্টিভঙ্গিতে ছিল পাপ। এগুলো সাধারণত গোপনে বিক্রি হত পতিতালয় বা সেলুনে। যদিও কিছু বিলাসবহুল দোকানে ‘মাপমতো’ কন্ডোম পাওয়া যেত বলেও শোনা গিয়েছে। জাদুঘরের তরফে জানানো হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠানকে এই ঐতিহাসিক কন্ডোম ধারও দেওয়া হতে পারে। তবে এটি সংরক্ষণের জন্য বিশেষ সাবধানতা প্রয়োজন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?