শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ জুন ২০২৫ ১৮ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নারীদের ক্ষমতায়নে সক্রিয় কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে ২০২৩ সালে মহিলাদের জন্য 'লাখপতি দিদি যোজনা' শুরু করেছে মোদি সরকার। এই প্রকল্পের উদ্দেশ্য হল, শিল্প ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করতে আর্থিক সহযোগিতা করা। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ নেওয়া যায়।
'লাখপতি দিদি যোজনা'র আওতায় মহিলাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়াই ঋণ দেওয়া হয়। এর জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে। এই প্রকল্পটি স্ব-নির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের জন্য পরিচালিত। মহিলাদের কর্মসংস্থানে জোর দিতেই এই প্রকল্প আনা হয়েছে।
সুদ ছাড়াই পাঁচ লক্ষ টাকা ঋণ:
এই প্রকল্পের আওতায় কর্মদক্ষতা বাড়াতে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর তাঁদের নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সুদ ছাড়াই এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
পরিবারে কেউ সরকারি চাকরি করেন না, এমন পরিবারের কোনও মহিলা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যেসব পরিবারের বার্ষিক আয় তিন লক্ষ টাকা বা তার কম, সেই পরিবারের মহিলারাও 'লাখপতি দিদি যোজনা'র সুবিধা পেতে আবেদন করতে পারবেন।
'লাখপতি দিদি যোজনা'য় আবেদন করার জন্য, মহিলাদের স্ব-নির্ভর গোষ্ঠীর অধীনে একটি ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে। তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা সরকারের কাছে পাঠাবে স্বনির্ভর সংস্থা। সরকারি আধিকারিকরা পরিকল্পনাটি পর্যালোচনা করবেন। এরপর, যদি আবেদনটি গৃহীত হয়, তাহলে প্রকল্পের সুবিধা দেওয়া হবে এবং এর অধীনে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণও দেওয়া হবে।
কী কী নথি প্রয়োজন?
প্রকল্পের জন্য আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর-সহ নথিপত্র লাগবে।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?