রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৯ জুন ২০২৫ ১৭ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে সারা হয়েছিল বিয়ে। গত ১১ মে রাজা ও সোনাম গাঁটছড়া বাঁধেন।এরপর মধুচন্দ্রিমায় মেঘালয়ে যান। ২৩ মে থেকে নবদম্পতির আর খোঁজ পাওয়া যায়নি। ২ জুন ওয়েই সাওডং জলপ্রপাতের কাছে সোহরা এলাকার পাহাড়ের খাদ থেকে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার করা পুলিশ। দেহ উদ্ধার হওয়ার এক সপ্তাহ পর মেঘালয় পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী সোনমকে গ্রেপ্তার করা হয়েছে।
শেষ মুহুর্তে কী কী করেছিলেন দু’জনে-
• মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হওয়ার একদিন আগে, রাজা এবং সোনম ২২ মে মেঘালয়ের মাওলাখিয়াত গ্রামে পৌঁছেছিলেন।
• পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দম্পতি একটি স্কুটার ভাড়া করে নংরিয়াত গ্রামে যান। সেখানে তাঁরা বিখ্যাত জীবন্ত শিকড়ের সেতুগুলি দেখার জন্য তিন হাজার সিঁড়ি বেয়ে খাদে নেমেছিলেন।
• তাঁরা গ্রামের একটি হোমস্টেতে রাত কাটান। পরের দিন অর্থাৎ ২৩শে মে সকালে সেখান থেকে চলে যান। হোমস্টে থেকে ২০ কিমি দূরে রাজার মৃতদেহ উদ্ধার হয়।
• তাঁদের ভাড়া করা স্কুটারটি পরের দিন ২৪শে মে শিলং থেকে সোহরার মাঝামাঝি রাস্তায় একটি ক্যাফের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
• এর পর পুলিশ তাঁদের নিখোঁজ হওয়ার খবর পায় এবং গ্রামের স্থানীয়দের সহায়তায় প্রাথমিক অনুসন্ধান অভিযান শুরু হয়।
ভারী বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা কম থাকায় ৩০ মে উদ্ধারকারী দলগুলি অভিযান বন্ধ করে দেয়। ২৯, ৩০ এবং ৩১ মে সোহরায় প্রায় ৫০০ মিমি বৃষ্টিপাত হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ার পর ২ জুন রাজার মৃতদেহ উদ্ধার করা হয়। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তর-পূর্ব ইন্দিরা গান্ধী আঞ্চলিক স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
২ জুন ড্রোনের মাধ্যমে স্বামীর মৃতদেহ উদ্ধার করা হলেও, সোনম নিখোঁজ ছিলেন। তাঁকে তন্নতন্ন করে খুঁজছিল পুলিশ। অবশেষে তিনি উত্তরপ্রদেশের গাজিপুরের নন্দগঞ্জ থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। মেঘালয়ের ডিজিপি আই নোংরাং জানিয়েছেন, সোনম ছাড়াও রাতভর অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে ইন্দোর থেকে গ্রেপ্তার করা হয়েছে সোনমের ‘প্রেমিক’ রাজ সিং কুশওয়াহাকে।
নোংরাং বলেন, “মেঘালয়ে মধুচন্দ্রিমার সময় ইন্দোরের এক ব্যক্তির খুনের সঙ্গে স্ত্রীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ভাড়াটে খুনিদের সঙ্গে মিলে এই কাজটি করেছিলেন।" তিনি আরও জানিয়েছেন, পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, অপরাধে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারির চেষ্টা চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?