মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ঘুণের মত কুড়ে কুড়ে শরীর শেষ করছে কোলেস্টেরল? মহিলাদের ৭ লক্ষণ না বুঝলেই ঘনিয়ে আসবে মারণ রোগের বিপদ

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ জুন ২০২৫ ১৬ : ৪২Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক জীবনযাত্রায় অল্প বয়সেই শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। নেপথ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ বিভিন্ন কারণ। কয়েক বছর আগেও কমবয়সিদের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা দেখা যেত না। বর্তমানে বয়স ৪০ পার হতে না হতেই কোলেস্টেরলের কারণে চিন্তার ভাঁজ পড়ছে কপালে। আর তারই সঙ্গে ঝুঁকি বাড়ছে হৃদরোগের। ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বাড়লে রক্তে ভাসতে থাকা চটচটে পদার্থগুলি একটা সময়ে ধমনীর গায়ে আটকে যায়। ফলে শরীরে রক্ত চলাচল করতে বাধা পাওয়ায় নানা সমস্যা শুরু হয়। মহিলাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লে বেশ কিছু লক্ষণ ধরা পড়ে। সঠিক সময়ে সেই সব সংকেত বুঝলেই বিপদ এড়ানো সম্ভব। 

১. চোখের কোণের চারদিকের হলুদে টিউমার (জ্যানথেলাসমা)ঃ চোখের পাতার কাছে ছোট, নরম, হলদেটে ফোলাভাব রয়েছে? ত্বকে কোলেস্টেরল জমা হয়ে এই লক্ষণ দেখা দেয়। যাকে ডাক্তারি পরিভাষায় জ্যানথেলাসমা বলা হয়। আপাতভাবে অনেকেই এতে খুব একটা তোয়াক্কা করেন না। কিন্তু এটি আপনার কোলেস্টেরলের ঝুঁকি ইঙ্গিত বহন করে। 

২. অকারণ ক্লান্তিঃ পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন ক্লান্ত লাগে? কিংবা হালকা কাজেও অতিরিক্ত শ্বাস-প্রশ্বাস বা সহজে ক্লান্তি অনুভূত হলেও তা কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। প্লাক জমে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এমন হতে পারে  ।

৩. বুকে অস্বস্তি বা টানঃ হঠাৎ বুকে চাপ অনুভূতি হলেও এটি উচ্চ কোলেস্টেরলের কারণে হতে পারে। কোলেস্টেরল জমার ফলে সংকুচিত ধমনী হৃদপিণ্ডের রক্তক্ষরণ বন্ধ করে দিতে পারে। পুরুষদের চেয়ে মহিলারা আলাদা রকম বুকের ব্যথান অনুভব করেন। তাই অনেক সময়ে এই লক্ষণ উপেক্ষিত হয়। 

৪. স্বল্প শ্বাস নেওয়াঃ হাঁটার সময় বা সামান্য পরিশ্রমেও শ্বাস বন্ধ হওয়ার অনুভূতি হলে তা রক্তের অক্সিজেন সরবরাহ কমার ইঙ্গিত হতে পারে। অনেক মহিলা এই লক্ষণকে দুশ্চিন্তা কিংবা ফিটনেস নেই বলে ভুল করেন। 

৫. হাত বা পায়ে শীতলতা বা অস্থিরতাঃ রক্তবাহী পথ আটকে থাকায় শরীরের বিভিন্ন ঠাণ্ডা বা অনুভূতিহীন হতে পারে । বিশেষ করে হাত-পা লক্ষণ দেখা যায়। 

৬. ত্বকের অস্বাভাবিক পরিবর্তনঃ ত্বকের রং, ধরন বা অন্যান্য পরিবর্তন বা প্যাচ দেখা দিলে তা হরমোন, বয়স বা উচ্চ কোলেস্টেরলের জন্য হতে পারে।

৭. চোয়াল, ঘাড় বা পিঠের উপরের অংশে ব্যথাঃ অনেক সময় শুধু বুকে নয়, কোলেস্টেরল বাড়লে চোয়াল, ঘাড় বা পিঠেও ব্যথা হতে পারে৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া