রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ জুন ২০২৫ ১৬ : ২২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কবর থেকে আধ-পোড়া দেহ তুলে দেবতার উদ্দেশ্যে নৃত্য পরিবেশন করলেন সাধুরা! যা দেখলেন মন্দির হাজির বেশ কয়েকজন ভক্ত। ঘটনাটি জানাজানি হতেই বিতর্ক বাধে। পাঁচ সাধুর বিরুদ্ধে এইআইআর দায়ের করেছে পুলিশ।
ঘটনাটি গত ৬ জুন ঘটেছে, তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার বীরভানাল্লুরের সুদালাইমাদা স্বামী মন্দিরে। এই সময়ে ওই মন্দিরে কোডাই উৎসব হয়। সেই উৎসবেরই একটি রীতি সমকোত্তাই ভেত্তাই। এই রীতি অনুসারে মন্দিরের সাধুরা গভীর রাতে শ্মশানে গিয়ে অর্ধ-পোড়া মৃতদেহ থেকে দেহের অংশ সংগ্রহ করেন। এরপর মন্দিরে ফিরে এসে সেই দেহাংশ নিয়ে দেবতার উদ্দেশ্যে নাচ পরিবেশন করেন।
நெல்லை ஊர்க்காடு சுடலைமாடசுவாமி கோயில் சாமக்கொடை விழாவில்…
— Saravanan (@Saranjournalist) June 7, 2025
எரியும் மனித உடற்பாகங்களுடன் திரும்பிய சாமியாடிகள்
பக்தர்கள் அதிர்ச்சியுடன் திகைத்து நின்றனர். pic.twitter.com/cnPnESjAbW
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, অভিযুক্ত পাঁচজনই যাদের সাধু। রবিবার একটি ধর্মীয় আচারের সময় শ্মশানে কবর খুঁড়ে মানবদেহের আধ-পোড়া খুলি এবং শরীরের অন্যান্য অংশ বের করেন। সাধুদের নাচের একটি বিরক্তিকর ভিডিও অনলাইনে প্রকাশিত হয়। ওই ভিডিও-টিতে দেখা যাচ্ছে যে- সাধুরা ছুরি তুলে, দেহের অংশ ধরে নাচছেন এবং বেশ কয়েকজন গ্রামবাসী তাদের দেখছেন।
তিরুনেলভেলি পুলিশ জানিয়েছে যে, এই ধরনের অনুশীলন যদিও ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ কিন্তু পুরোটাই অবৈধ। পুলিশ জানিয়েছে, 'এই সাধুরা কবরস্থানে যান, মানুষের মৃতদেহ খনন করেন এবং তাদের আচার-অনুষ্ঠানের জন্য মৃতদেহের হাত ও পায়ের মতো অংশ ব্যবহার করেন। এটা ঠিক কাজ হয়নি। তাই আমরা একটি এফআইআর নথিভুক্ত করেছি।'
ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর চারটি ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। ধারা ২৭০ (জনসাধারণের উপদ্রব), বিএনএস ২৭২ (সংক্রমণ ছড়াতে পারে এমন মারাত্মক কাজ), বিএনএস ৩০১ (কবরস্থানে অনুপ্রবেশ), এবং তামিলনাড়ু সম্পত্তি (ক্ষতি ও ক্ষতি প্রতিরোধ) আইনের ধারা ৩।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?