রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কড়া পদক্ষেপ করলেও পাক 'বন্ধু' তুরস্ক'র সঙ্গে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি নয়াদিল্লি! কেন?

RD | ০৯ জুন ২০২৫ ১৫ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানকে তুরস্কের সমর্থনের পর, সে দেশের সঙ্গে ব্যবসা বাতিলের সিদ্ধান্তের বিষয়টি অনেক দিন ধরে চর্চায় রয়েছে। দাবি উটেছিল তুরস্ক থেকে ভারতে আমদানি পণ্যের উপর নিষিদ্ধ জারির। এমনকি সরকার তুরস্কের সংস্থাগুলির বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করেছে। কিছু সংস্থা এবং প্রতিষ্ঠান তুরস্কের সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

হিমাচল প্রদেশের আপেল উৎপাদক এবং রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরাও দেশ থেকে আমদানির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। কিন্তু, ভারত তুরস্কের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেনি।

কেন? কারণ বিভিন্ন ব্যবসার অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করেছে সরকার। যদিও সরকার জাতীয় নিরাপত্তার কারণে তুর্কি সংস্থাগুলির বিরুদ্ধে পদক্ষেপ করেছে, তবুও বাণিজ্যের ক্ষেত্রে বিষয়টি এখনও সতর্কতার স্তরে রয়েছে। 

এর প্রাথমিক কারণ হল, তুরস্কের সঙ্গে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ২.৭৩ বিলিয়ন মার্কিন ডলার। এর অর্থ হল তুরস্কে, ভারতের রপ্তানি- আমদানির চেয়ে বেশি। নিষেধাজ্ঞা কেবল তুরস্কের উপর প্রভাব ফেলবে না বরং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং রাসায়নিকের মতো ক্ষেত্রে ভারতীয় রপ্তানিকারকদেরও প্রভাবিত করবে।

'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক প্রতিবেদন অনুসারে, বাণিজ্য মন্ত্রকের একজন আধিকারিক বলেছেন, "তুরস্ক থেকে আমদানি বন্ধ করার জন্য আমরা বেশ কয়েকটি অনুরোধ পেয়েছি। তবে, আমাদের রপ্তানিকারকদের স্বার্থও বিবেচনা করতে হবে। বাণিজ্য নিষেধাজ্ঞা একটি শক্তিশালী ভূ-রাজনৈতিক বার্তা দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, আমরা কতদূর তা নিতে ইচ্ছুক?"

২০২৪-২৫ অর্থবছরে ভারত, তুরস্কে ৫.৭২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। যার মধ্যে কেবল ৩ বিলিয়ন মার্কিন ডলারের ইঞ্জিনিয়ারিং পণ্য রয়েছে। এই রপ্তানির ৩৫-৪০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র থেকে এসেছে।

তুরস্ক, ভারত থেকে ২.৯৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। যার মধ্যে ২৭০.৮৩ মিলিয়ন মার্কিন ডলারের সোনা এবং প্রায় ১০৭ মিলিয়ন মার্কিন ডলারের ফল ও বাদাম রয়েছে। আপেলের মতো ফল ও বাদাম আমদানি আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া