শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ জুন ২০২৫ ১৪ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকার দেশের মানুষের জন্য বিভিন্ন ধরণের প্রকল্প পরিচালনা করে। বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সরকার এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে। বর্তমানে, বিমা মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। কখন মানুষের বিমার টাকার প্রয়োজন হবে তা বলা যায় না।
তবে অনেকের কাছেই বিমার উচ্চহারে প্রিমিয়াম দেওয়ার জন্য টাকা নেই। ফলে সরকার এই ধরনের দরিদ্র ও অভাবী মানুষদের বিমার সুবিধার কথাও বিবেচনা করে প্রকল্প পরিচালনা করছে। এই ধরণেরই একটি প্রকল্প হল- 'প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা'। এই বিমা প্রকল্পে একজন ভারতীয় মাত্র ২০ টাকা বিনিয়োগ করে দু'লক্ষ টাকার বিমা পাবেন।
কীভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? দেখুন...
২০ টাকায় দু'লক্ষ টাকার বিমা-
ভারত সরকারের 'প্রধানমন্ত্রী বিমা যোজনা'র অধীনে দুর্ঘটনা বিমা কভার করা হয়। এই সরকারি প্রকল্পটি দরিদ্র শ্রেণীর লোকদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সরকার মাত্র ২০ টাকায় দু'লক্ষ টাকার কভার করে। এই প্রকল্পটি ২০১৫ সালে শুরু হয়েছিল।
আরও সুবিধা-
'প্রধানমন্ত্রী বিমা যোজনা'র অধীনে, যদি কোনও পলিসিধারক দুর্ঘটনায় মারা যান, তাহলে জমা করা অর্থ নমিনিকে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, যদি পলিসিধারক অক্ষম হন, তাহলেও তিনি টাকা পান। দুর্ঘটনায় মৃত্যুর পর, নমিনিকে দু'লক্ষ টাকা দেওয়া হয়। যদি ব্যক্তি আংশিকভাবে অক্ষম হন, তাহলে এক লক্ষ টাকা দেওয়া হয়। যদি পলিসিধারক সম্পূর্ণরূপে অক্ষম হন, তাহলে তাকে দু'লক্ষ টাকা দেওয়া হয়।
বার্ষিক প্রিমিয়াম দিতে হবে-
'প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনা'য় বার্ষিক ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। বিমা কভারের সময়কাল ১ জুন থেকে ৩১ মে পর্যন্ত। ১৮ থেকে ৭০ বছরের মধ্যে যেকোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের ফর্মটি আপনার ব্যাঙ্ক বা নিকটতম কমন সার্ভিস সেন্টারে গিয়ে পূরণ করা যেতে পারে। এর প্রিমিয়ামের পরিমাণ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?