রবিবার ০৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আমি নির্দোষ, ফাঁসানো হচ্ছে', কাঁদতে কাঁদতে জানালেন সোনম, রাজা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর মোড়

Pallabi Ghosh | ০৯ জুন ২০২৫ ১৩ : ৪৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাজা রঘুবংশীকে খুন করেননি, দাবি করলেন স্ত্রী সোনম রঘুবংশী। এই হত্যাকাণ্ডে তিনি জড়িত নন। বরং তাঁকেই অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের পর গতকাল গভীর রাতে সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের মুখোমুখি প্রথম জেরায় সোনম জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ! 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পুলিশকে সোনম জানিয়েছেন, তাঁকে মেঘালয় থেকে অপহরণ করা হয়েছিল। এরপর উত্তরপ্রদেশের গাজিপুরে তাঁকে লুকিয়ে রাখা হয়। রাজাকে খুনের ঘটনায় তিনি জড়িত নন। এদিকে মেঘালয় পুলিশ সাংবাদিক বৈঠকে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত হলেন স্ত্রী সোনম। ভাড়াটে খুনি দিয়ে রাজাকে খুনের ছক কষেছিলেন তিনিই। 

এদিকে সোনমের গ্রেপ্তারির পর তাঁর বাবা প্রথমেই জানান, 'আমার মেয়ে নির্দোষ।‌ ও যদি বলে ও খুন করেছে রাজাকে, তাহলে পুরোপুরি মিথ্যে কথা বলছে!' 

পুলিশ জানিয়েছে, রাজা হত্যাকাণ্ডে সোনম সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত সোনমের প্রেমিক রাজ। গতকাল রাতে বারাণসী-গাজিপুর সড়কের পাশে একটি ধাবা থেকে পরিবারের সদস্যদের ফোন করেছিলেন সোনম। তারপরেই পরিবার পুলিশকে জানায়। সেই ধাবা থেকে সোনমকে গ্রেপ্তার করা হয়। 

১১ মে রাজা ও সোনাম গাঁটছড়া বাঁধেন।‌ এরপর মধুচন্দ্রিমায় মেঘালয়ে যান। ২৩ মে থেকে নবদম্পতির আর খোঁজ পাওয়া যায়নি। ২ জুন পাহাড়ি গভীর খাদ থেকে রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তখনই তারা জানায়, পরিকল্পনামাফিক যুবককে খুন করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ স্ত্রীয়ের খোঁজে তল্লাশি অভিযান চালায় তারা। পরিবারের আশঙ্কা ছিল, সোনমকে সম্ভবত অপহরণ করা হয়েছে। ধর্ষণ করে, খুন করে মাটিতেও পুঁতে দিতে পারে। এদিকে একমাসও হয়নি বিয়ের, ২৯ বছরের যুবক রাজার মৃত্যুর পর চাঞ্চল্যকর দাবি করলেন স্ত্রী সোনম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া