মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১৩ : ০৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: প্রথম নজরেই চমক, চোখে কালো সানগ্লাস আর পরনে সাদা ধবধবে ট্র্যাক স্যুটে উনি কে? মুখ তো বাঙালির অতিপরিচিত! আরেহ এতো খোদ রবীন্দ্রনাথ! কিন্তু এখন অবতারে তো তাঁকে বাঙালি দেখেনি! ইনি তো কবিগুরু থেকে একেবারে স্টাইল-গুরু!
শুধু এখানেই শেষ নয়, এর পর এলেন স্বামী বিবেকানন্দ। তিনিও কিছুটা স্টাইলমুখী। পরনে আরেক স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাসের পোশাক। এর পর এলেন ভগৎ সিং। মাথায় চিরপরিচিত হ্যাট। কিন্তু চমক পোশাকে। সাদা টার্টেল নেক পুল ওভার। উপরে কালো জ্যাকেট। পায়ে আধুনিক স্নিকার্স। সবই ফ্যাশন সংস্থা বেলানসিয়াগার। এর পরই সবচেয়ে বড় চমক, নেতাজি। কিন্তু সাজ একেবারে অপরিচিত। সাদা শার্টের উপর গুচির বাদামি রঙের ব্লেজার। কোমরে গুচির বেল্ট। মাথায় মানানসই টেক্সাস হ্যাট। পায়ে মোকানেরো শ্যু।
এখানেই শেষ নয় এরপর একে একে এলেন ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, শিবাজী মহারাজ, মিলখা সিং এবং গান্ধীজি। পরনে যথাক্রমে লুই ভিটন, দিওর, মান্যবর এবং পুমার পোশাক। তবে গান্ধীকে দেখা গেল তাঁর নিজস্ব সাজেই।
কী ভাবছেন? পাগলের প্রলাপ? মোটেই নয়। এমনই এক ভিডিও ঝড় তুলেছে ইনস্টাগ্রামে। তবে চরিত্ররা কেউই সশরীরে হাজির হননি। দেখা দিয়েছেন এআই অবতারে। শুভম কুন্ডু নামের এক এআই আর্টিস্ট তৈরি করেছেন এই ভিডিও। ইতিমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ শেয়ার করেছেন ভিডিওটি। তবে অধিকাংশ নেটিজেন পছন্দ করলেও কারও কারও টিপ্পনী, ঘোর কমিউনিস্ট ভগৎ কি এমন পুঁজিবাদী সংস্থার পোশাক কখনও গায়ে চাপাতেন? কিংবা স্বামীজি কি গৈরিক বসন ছাড়তে রাজি হতেন কখনও? এই উত্তর অবশ্য এআই এর পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?