রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৯ জুন ২০২৫ ১৩ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর পাহাড়ি শহর কোডাইকানালের কাছে গাড়ির ভেতর থেকে উদ্ধার হল ২৯ বছর বয়সী এক স্নাতকোত্তর পড়ুয়া ডাক্তারের মৃতদেহ। মৃতের নাম জোশুয়া সম্রাজ। অনলাইন জুয়া খেলার ফলে প্রচুর ঋণ হয়েছিল ওই চিরিৎসকের। ওইসব থেকে বাঁচতেই ইঞ্জেকশনের মাধ্যমে শিরায় ওষুধ দিয়ে আত্মঘাতী হয়েছে জোশুয়া।
জোশুয়া সম্রাজ, ডিন্ডিগুল জেলার বেদচান্দুরের বাসিন্দা। তিনি ফিলিপিন্স থেকে ডাক্তারি পড়েছিলেন। মেডিকেল ডিগ্রি সম্পন্ন করার পর তামিলনাড়ুর বিভিন্ন হাসপাতালে কাজ করেছিলেন।
চার দিন আগে থেকেই জোশুয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে তাঁর সন্ধানে জোশুয়ার আত্মীয়রা বেদচান্দুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। এসবের মধ্যেই পুম্বারাইয়ের কাছে বেশ কয়েকদিন ধরে পার্ক করা একটি গাড়ি দেখে স্থানীয়রা কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই পার্ক করা গাড়ির মধ্যে থেকে চিকিৎসক জোশুয়ার মৃতদেহ উদ্ধার হয়। তখনই তাঁর শিরায় ওষুধ ইঞ্কেশনের মাধ্যমে দেওয়া হয়েছে বলে জানা যায়। তদন্তকারীরা মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করেন, সেখানেই অনলাইন জুয়ার কারণে যথেষ্ট আর্থিক সঙ্কটের ইঙ্গিত মিলেছে। এই মৃত্যুর আরও তদন্ত চলছে।
২০২৫ সালের মার্চ মাসে, একজন বিশিষ্ট নেফ্রোলজিস্ট এবং সিনিয়র সার্জন ড. জর্জ পি আব্রাহামকে কেরলের এর্নাকুলাম জেলায় তাঁর ফার্মহাউস থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন তাঁর বয়স ছিল ৭৪ বছর। কোচির একটি শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালের নেফ্রোলজি বিভাগের একজন সিনিয়র সার্জন, ড. আব্রাহাম তাঁর ভাইয়ের সঙ্গে নেদুম্বাসেরির কাছে থুরুথিসেরির ফার্মহাউসে এসেছিলেন। এরপর এই ফার্মহাউসে ভাইকে রেখে এর্নাকুলাম জেলায় তাঁর নিজের ফার্মহাউসে ফিরে এসেছিলেন ড. জর্জ পি আব্রাহাম। সেই রাতে তাঁকে ওই ফার্মহাউস থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি সুইসাইড নোট। সেখানে বলা হয়েছে যে, তিনি একই দক্ষতার সঙ্গে তাঁর চিকিৎসা অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করছিলেন। এই মর্মান্তিক ঘটনার ছয় মাস আগে ড. জর্জ পি আব্রাহামের পিঠের অস্ত্রোপচার করা হয়েছিল এবং এরপর থেকে হাত কাঁপতো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?