মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Sleeping in a cool room or Air conditioned room have health benefits

লাইফস্টাইল | শুয়ে শুয়ে গরম শরীর ঠান্ডা করুন, বিছানায় রোজ রাতে একটি কাজ করলেই অটুট থাকবে যৌবন

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০৯ জুন ২০২৫ ১২ : ০২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ভাল ঘুমের জন্য শুধু আরামদায়ক বিছানাই যথেষ্ট নয়, শয়নকক্ষের তাপমাত্রাও বড় ফ্যাক্টর। অন্তত তেমনই দেখা গিয়েছে সাম্প্রতিক বিভিন্ন গবেষণায়। দেখা গিয়েছে, গরম ও আর্দ্র পরিবেশে ঘুম না হওয়া বা মাঝরাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তার বিপরীতে, তুলনামূলক ঠান্ডা ঘরে শোওয়া শরীর ও মস্তিষ্ক—উভয়ের পক্ষেই অনেক বেশি উপকারী।
ঘুমের আদর্শ তাপমাত্রা কত হওয়া উচিত?
বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুমানোর সময় ঘরের আদর্শ তাপমাত্রা হওয়া উচিত ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই তাপমাত্রায় আমাদের শরীরের নিজস্ব তাপমাত্রা স্বাভাবিকভাবে কিছুটা কমে যায়, যা মস্তিষ্ককে ‘ঘুমের সিগন্যাল’ পাঠায় এবং গভীর ঘুমে সহায়তা করে।
ঠান্ডা ঘরে ঘুমোলে কী উপকার হয়?
১. ঘুমের গুণমান উন্নত হয়
ঠান্ডা ঘরে শোওয়ার ফলে শরীরের মেলাটোনিন নিঃসরণ বেড়ে যায়। এই হরমোন ঘুমকে গভীর করে এবং অনিদ্রার সমস্যা কমায়।
২. বয়ঃজনিত বার্ধক্য ধীরে আসে
মেলাটোনিন শুধু ঘুমই বাড়ায় না, এটি একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টও। ঠান্ডা ঘরে ঘুমালে এর নিঃসরণ বেশি হওয়ায় কোষের ক্ষয় কমে এবং ত্বক সতেজ থাকে।
৩. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ’-এর এক গবেষণায় বলা হয়, ঠান্ডা ঘরে নিয়মিত ঘুমোলে ব্রাউন ফ্যাট বা 'সুস্থ চর্বি' তৈরি হয়, ফলে খারাপ ফ্যাটের দহন বাড়ে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
৪. ডায়বেটিসের ঝুঁকি কমায়
শীতল পরিবেশে ঘুমোলে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের কিছু এন্ডোক্রাইনোলজিস্ট। অর্থাৎ ঠান্ডা ঘরে ঘুমালে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
৫. মানসিক চাপ কমে
ঠান্ডা পরিবেশে ঘুম মনকে শান্ত করে। ঠান্ডায় কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়, 
সতর্কতা
তবে অতিরিক্ত ঠান্ডা ঘরেও না শোওয়াই ভাল। তাতে ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে যাওয়া বা সিওপিডি রোগীদের শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে। তাই এয়ার কন্ডিশনার ব্যবহার করলেও তাপমাত্রা ১৬ ডিগ্রির নিচে নামানো উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া