রবিবার ০৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ জুন ২০২৫ ২০ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে চেনাব ব্রিজ। এটি বিশ্বের সবথেকে রেলপথের ঝুলন্ত সেতু। এই চেনাব ব্রিজের উদ্বোধনের পরেই একটি বিশেষ বিজ্ঞাপন প্রকাশ করেছে ডেয়ারি জায়ান্ট আমুল। রবিবার মুদ্রণ মাধ্যমে প্রকাশিত এই বিজ্ঞাপনটি আমুলের চিরচেনা কৌতুকপূর্ণ ভঙ্গিতেই সাজানো হয়েছে। বিজ্ঞাপনটিতে চেনাব ব্রিজের একটি মনোগ্রাহী অ্যানিমেটেড চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যার শিরোনামে লেখা ‘A Dream Railized’।
এই বিজ্ঞাপনটি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ শেয়ার করেছেন। তার মাধ্যমে আমূলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিজ্ঞাপনটির সেকেন্ডারি ট্যাগলাইন ছিল ‘Amul: A Ticket To Great Taste’। যা রেলযাত্রা ও সুস্বাদু খাদ্যের মাঝে একটি মজার যোগসূত্র তৈরি করে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, এই বিজ্ঞাপনটি শুধু একটি বিপণনের কৌশল নয়, বরং দেশের গর্বের প্রতীক হিসেবে চেনাব ব্রিজের তাৎপর্যকে স্মরণ করে।
Thank you Amul. pic.twitter.com/jG28tPZBoJ
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 8, 2025
ভারতের অগ্রগতির প্রতি শ্রদ্ধা জানাতে আমূলের এই উদ্যোগকে দেশজুড়ে সাধুবাদ জানানো হয়েছে। প্রসঙ্গত, চেনাব ব্রিজ কেবল একটি ইঞ্জিনিয়ারিং কৃতিত্ব নয়, এটি দেশের দুর্গম অঞ্চলগুলিতে যোগাযোগের নতুন দ্বার খুলে দেওয়ার এক নিদর্শন। যা জাতীয় সংহতির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
আমূল তাদের ঐতিহ্যবাহী সামাজিক ও সমসাময়িক ধারাকে বজায় রেখে তুলে ধরেছে দেশের এক গর্বের কাহিনি। উল্লেখ্য, ১,৪৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত, চেনাব সেতুকে সরকার "সাম্প্রতিক ইতিহাসে ভারতের যেকোনও রেল প্রকল্পের সবচেয়ে বড় সিভিল-ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ" হিসাবে বর্ণনা করেছে। ৩৫৯ মিটার লম্বা এই সেতুটি আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার লম্বা। প্রকল্পটি কাশ্মীর উপত্যকায় যোগাযোগ উন্নত করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?