মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | উপকার হবে বলে অনেকক্ষণ হাঁটছেন? হিতে বিপরীত হচ্ছে না তো! জানেন দিনে কতটা হাঁটা শরীরের জন্য ভাল?

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ জুন ২০২৫ ১৯ : ৩২Soma Majumder

আজকাল ওয়েবডেস্কঃ ব্যস্ততার জীবনে অন্য কোনও শরীরচর্চা করার সময় না থাকলেও প্রতিদিন হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। হাঁটা হল সুস্থতার জন্য সবচেয়ে সহজ ও কার্যকরী এক্সারসাইজ। শরীর ফিট রাখা থেকে মেদ ঝরানো, রোজ নিয়ম করে হাঁটার পরামর্শ দেন চিকিৎসকেরা। ডায়াবেটিস কিংবা রক্তচাপ অথবা কোলেস্টেরলের মতো ক্রনিক রোগ থেকে মুক্তি দিতে পারে হাঁটার অভ্যাস। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। হাঁটার ক্ষেত্রেও তা প্রযোজ্য। এমনকী বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত হাঁটলে উপকারের বদলে শরীরে ক্ষতি হতে পারে।

কতটা হাঁটলে অতিরিক্ত হাঁটা হয়

‘অতিরিক্ত হাঁটা’আসলে একটি আপেক্ষিক ধারণা। অর্থাৎ আপনার ফিটনেস, অভিজ্ঞতা এবং সার্বিক স্বাস্থ্যের এক্ষেত্রে ভূমিকা রয়েছে। যেমন, প্রাথমিকভাবে ৩০ মিনিট হাঁটার পর কেউ কেউ ক্লান্ত বোধ করতে পারেন, আবার একজন অভিজ্ঞর ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা হাঁটাও কোনও ব্যাপার নয়। তাই আপনার শরীরের উপর নির্ভর করছে কতটা হাঁটা আপনার জন্য উপযুক্ত। 

পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে

•    ব্যথা বাড়তে বাড়েঃ হাঁটুতে ব্যথার মতো পুরনো রোগগুলি বারবার দেখা দেওয়া খুবই সাধারণ। অতিরিক্ত ব্যথার ফলে হাঁটার ধরণ এবং ভঙ্গি খারাপ হতে পারে, যা আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়।

•    ফোসকা পড়তে পারেঃ অতিরিক্ত হাঁটলে পায়ে ফোসকা পড়ার ঝুঁকি থাকে। সাধারণত নতুন জুতো কিংবা জুতোর মান ভাল না হলে এই সমস্যা হয়। সেই কারণে সবসময়ে ভাল জুতো পরে হাঁটার পরামর্শ দেওয়া হয়। 

•    ক্লান্তিভাবঃ ক্ষমতার চেয়ে বেশি যে কোনও শরীরচর্চাতেই ক্লান্তি আসে। হাঁটার ক্ষেত্রেও তা হতে পারে। হাঁটার সময়ে যদি আপনার শ্বাস নিতে সমস্যা হয় তাহলে অবশ্যই থেমে যান। চিকিৎসকের পরামর্শও নিতে পারেন। 

•    পা ফুলে যাওয়াঃ পা বিশেষত পায়ের তলা ফুলে যাওয়া অতিরিক্ত হাঁটা অথবা খারাপ জায়গায় হাঁটার ইঙ্গিত বহন করে। দীর্ঘক্ষণ হাঁটলে পেশি টানও ধরতে পারে। 

•    মেজাজ পরিবর্তনঃ যদিও হাঁটলে মেজাজ, মন ভাল থাকে। তবে অতিরিক্ত হাঁটলে হিতে বিপরীত হতে পারে। অনেকক্ষণ হাঁটার পর হতাশা, অবসাদের মতো মানসিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। 

দিনে কতটা হাঁটা উচিত

দৈনিক ১০ হাজার পা হাঁটা লক্ষ্য হিসেবে ধরা হয় ঠিকই। তবে আপনার বয়স, ফিটনেস এবং স্বাস্থ্যের উপরও তা নির্ভর করে। প্রাথমিকভাবে ৮ হাজার পা হাঁটাই শ্রেয়। অনেকটা দূরত্ব হাঁটা নিঃসন্দেহে শরীরের উপর প্রভাব ফেলে। তবে আপনার কতটা হাঁটার পর ক্লান্ত অনুভব হচ্ছে তা নিজে খেয়াল রাখুন। ধীরে ধীরে হাঁটার পরিমাণ বাড়ান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া